সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি। বতর্মানে তিনি সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন ‘রংবাজ’ সিনেমার নির্মাতা শামীম আহমেদ রনি।
শুক্রবার রাতে রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্তোঁরায় অনুষ্ঠিত হয় বহু আলোচিত ‘রংবাজ’ মহরত। বেশ কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন বুবলি। শারীরে ১০৩ ডিগ্রি জ্বর নিয়েই তিনি মহরত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় বুবলি অসুস্থতা অনুভব করলে মহরত অনুষ্ঠান শেষে রাত ১০টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে জরুরী বিভাগে ভর্তি করেন। এছাড়াও তার শরীরের বেশ কয়েকটি পরীক্ষার পরে বুবলির শরীরে ভাইরাস জ্বর ও রক্তচাপ কমে যাওয়ার বিষয়টি জানানো হয় হাসপাতাল থেকে। শুক্রবার রাতে হাসপাতালে বিশ্রাম নেওয়ার পরে সুস্থতা অনুভব করলে শনিবার সকালে তিনি বাড়ি ফিরে যান।
এ ব্যাপারে শনিবার বিকেলে নির্মাতা শামীম আহমেদ রনি বলেন, “বতর্মানে বুবলি সুস্থ আছেন। শনিবার সকালেই তিনি হাসপাতাল ছেড়ে বাড়ীতে চলে গেছেন। তার শরীরে অন্য কোন রোগ ধরা পড়েনি। তিনি ভাইরাস জ্বরে আক্রান্ত ছিলেন, আর হঠাৎই করেই তার শরীরের রক্তচাপ কমে গিয়েছিলো। ডাক্তার তাকে কয়েকটা দিন বিশ্রামে থাকতে বলেছেন।”
ঢালিউডে একইদিনে ‘বসগিরি’ ও শ্যুটার’ সিনেমা মুক্তির মাধ্যমে শাকিব খানের বিপরীতে অভিষিক্ত হন বুবলি। বতর্মানে শাকিবর সঙ্গে জুটিবেঁধে তার অভিনীত ‘অহংকার’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে শাকিব-এর সঙ্গে জুটিবেঁধে তার চতুর্থ সিনেমা ‘রংবাজ’য়ের দৃশ্যধারণের কাজ।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
স্ত্রী হত্যা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান 