News Bangla 24 BD | ইউরোপ-আমেরিকাতেও মুক্তি পাচ্ছে বাহুবলী ২ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

ইউরোপ-আমেরিকাতেও মুক্তি পাচ্ছে বাহুবলী ২


মুক্তির আগেই বলিউড মাতাচ্ছে ‌‘বাহুবলী ২’। আসছে ২৮ এপ্রিল ভারতের নানা প্রেদেশে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। শুরু থেকেই ছবিটিকে ভারতবর্ষের বাইরে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় ছিলেন ছবির প্রযোজকরা। গোটা বিশ্বও যেন সাক্ষী হয়ে থাকে এই কনক্লিউশন পার্টের। সারা বিশ্ব যেন জানতে পারে কাটাপ্পা কেন বাহুবলীকে মারল?

অবশেষে সেই লক্ষেই যুক্তরাজ্য এবং নিউজিল্যান্ডের সিনেমা হলে ‘বাহুবলী ২’ চলবে। ছবিটি মুক্তি দেয়া হবে ইউরোপ-আমেরিকার নানা দেশেও।

এস এস রাজামৌলি পরিচালিত এই ছবিটির ডিস্ট্রিবিউটর সিনেস্তান এ এ। এর কর্মকর্তারা বেশ খুশি এই ছবিকে বিশ্বব্যাপী ডিসট্রিবিউট করতে পেরে। এই প্রতিষ্ঠান মূলত কোনো ভারতীয় ছবিকে বিদেশের সিনেমা হলে ডিসট্রিবিউট করে থাকেন। শুধু তাই নয় যে কোনো দেশের আঞ্চলিক ইন্ডিপেন্ডেন্ট সিনেমাকে এরা গ্লোবাল অডিয়েন্সের কাছে পৌঁছে দেন।

সিনেস্তান এ এ ডিস্ট্রিবিউটরসের দৌলতে আমেরিকা, অস্ট্রেলিয়া, আরব, কানাডার দর্শকও এবার ‘বাহুবলী ২’ দেখতে পাবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ