News Bangla 24 BD | ধূমপান বিরোধী প্রচারণায় শর্ট ফিল্ম ক্যাম্পেইন - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

ধূমপান বিরোধী প্রচারণায় শর্ট ফিল্ম ক্যাম্পেইন


রণজিৎ সরকারের রচনায় নির্মিত হলো শর্ট ফিল্ম ‘ক্যাম্পেইন’। এসডি কনটেন মিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে। শর্ট ফিল্মটি সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে। ধূমপানে নিরুৎসাহিত করার উপরে শর্ট ফিল্মে টি নির্মাণ করা হয়েছে।

শর্ট ফিল্মটি পরিচালনা করছেন এসডি প্রিন্স। ক্যামেরায় মেহমুদ জয়। এতে অভিনয় করেছেন তারিফ কাজী, এস কে যুবরাজ, দিলরুবা ডলি, রোজ মল্লিক, সাইমুন নেসা আঁখি ও এসডি প্রিন্স। শর্ট ফিল্মের দৃশ্য ধারণ করা হয়েছে রমনা পার্কে।

অভিনেতা তারিফ কাজী শর্ট ফিল্ম সম্পর্কে বলেন, ‌‘স্ক্রিপ্টটা পড়ে আমার খুব ভালো লাগে এবং কাজ করতে আগ্রহী হই। আমার চরিত্রটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি খুব মনোযোগসহ কারে। বাকীটা এখন দর্শক বিচার করবেন।’

মডেল ও অভিনেত্রী দিলরুবা ডলি শর্ট ফিল্ম সম্পর্কে বলেন, ‘পরিচালক এসপি প্রিন্স আমার পরিচিত। প্রথমে শর্ট ফিল্মের গল্পটা বলে আমাকে। আমি গল্পটা শোনার পর এক বাক্য রাজি হয়ে যাই। বেশ ভালো হয়েছে কাজটা।’

রোজ মল্লিক বলেন, ‘এ রকম গল্পের শর্ট ফিল্ম সমাজের কিছু পরিবর্তন করতে পারবে। আমি অভিনয় করে বেশ মুগ্ধ হয়েছি। আশা করি এ রকম গল্পে কাজ হলে অবশ্যই প্রিন্স ভাই আমাকে যেন রাখেন।’

তরুণ কথাসাহিত্যিক রণজিৎ সরকার ‘ক্যাম্পেইন’ সম্পর্কে বলেন, ‘আমি নিজে ধূমপান করি না। ছোটবেলা থেকে ধূমপান বিরোধী কাজের সঙ্গে জড়িত আছি। কত ছেলেমেয়ে নেশা করে ধ্বংসের পথে গেছে-যাচ্ছে। এই শর্ট ফিল্ম দেখে একজনও যদি ভালো হয়, বা নেশা থেকে বিরত থাকে তাহলে আমার লেখা সার্থক।’

পরিচালক এসডি প্রিন্স বলেন, ‘ক্যাম্পেইন’ গল্পটি খুবই চমৎকার। গল্পে শেষ দৃশ্য একটা চমক আছে। শেষ পর্যন্ত না দেখলে বোঝা যাবে না। সমাজ সচেতনমূলক কাজ হয়েছে এটা আমার। আশা করি আমার অনেকে কাজের মধ্যে সেরা একটা একটা।’

উল্লেখ্য, এসডি প্রিন্স এর আগেও ‘লাভ গেইম’ শিরোনামে একটি শর্টফিল্ম বানিয়েছিলেন, যা ইউটিউবে ব্যাপক সাড়া অর্জন করতে সক্ষম হয়েছিল। নতুনদের নিয়েই মূলত কাজ করেন এসডি প্রিন্স। মাঝে মধ্যে সিনিয়র অভিনেতা-অভিনেত্রীদের নিয়েও তিনি কাজ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ