News Bangla 24 BD | বাংলাদেশের ছবিতে অভিনেতা ও প্রযোজক দেব!‍ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

বাংলাদেশের ছবিতে অভিনেতা ও প্রযোজক দেব!‍


ওপার বাংলার সুপারস্টার দেব। টালিগঞ্জে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। একইসঙ্গে বাংলাদেশেও তার জনপ্রিয়তা কম নয়। অনেকদিন ধরেই খবর উড়ে বেড়াচ্ছিল দেব বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করবেন। কিন্তু কোনো সত্যতা পাওয়া যাচ্ছিল না।

অবশেষে জানা গেল আসল খবর। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবিতে শুধু অভিনয়ই নয় প্রযোজনাও করবেন দেব। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার দেব এন্টারটেইনমেন্ট। ছবিতে দেব সহপ্রযোজক হিসেবেও থাকবেন। ছবিটি পরিচালনা করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়। তবে সিনেমার নাম এখনও ঠিক করা হয়নি।

ছবিটি প্রসঙ্গে আবদুল আজিজ বলেন, ‘আগামী বড়দিন উপলক্ষে ছবিটি আমরা নির্মাণ করব’। কিছুদিন আগে দেব ঢাকায় এসেছিলেন, তখন আমরা ছবিটি নিয়ে মিটিং করেছি। এখনো দেবের সঙ্গে ছবি নিয়ে কথাবার্তা চলছে। দেব এখন সিঙ্গাপুরে আছেন’।

ছবিতে দেবের বিপরীতে কোন নায়িকা অভিনয় করবেন সেটিও এখনো ঠিক করা হয়নি বলে জানিয়েছেন আজিজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ