News Bangla 24 BD | আর ফিরবেন না শিল্পী - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

‘প্রিয়জন’ চলচ্চিত্রে প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র বিপরীতে অভিনয় করে বেশ আলোচিত হয়েছিলেন চিত্রনায়িকা আঞ্জুমান আরা শিল্পী। দর্শকপ্রিয়তার শীর্ষে থেকেও ২০০০ সালে চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নেন এই নায়িকা। গতকাল তিনি জানান, চলচ্চিত্রে আর ফেরার কোনো সম্ভাবনা নেই তার। এর কারণ উল্লেখ করে শিল্পী আরও বলেন, ‘যে স্বর্ণযুগে কাজ করে এসেছি, যে সম্মান পেয়েছি দর্শকের কাছ থেকে এবং আজও পাচ্ছি, তা নিয়েই বাকীটা জীবন কাটিয়ে দিতে চাই। কারণ চলচ্চিত্রের বর্তমান অবস্থা সম্পর্কে আমি অবগত। নতুন করে এখান থেকে আমার পাওয়ার কিছু নেই। আমি একজন চলচ্চিত্রের নায়িকা, এটা নিয়ে অবশ্যই আমি গর্ববোধ করি। কারণ দর্শক এখনো আমাকে চেনেন, জানেন, সম্মান করেন চলচ্চিত্রে কাজ করেছি বলেই। আমি চলচ্চিত্রের একজন মানুষ, এটাই আমার অনেক বড় প্রাপ্তি।’ জানা গেছে, চলচ্চিত্রের আগে শিল্পী নারায়ণগঞ্জে তারই মামা মজনুর হাত ধরে সোহরাবের থিয়েটার দল ‘শকুন্তলা নাট্যগোষ্ঠী’র সাথে বিভিন্ন মঞ্চ নাটকে অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র আওলাদ হোসেন চাকলাদার পরিচালিত ‘নাগ নর্তকী’। কিন্তু মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র মোহাম্মদ হোসেন পরিচালিত ‘বাংলার কমা-ো’। এটি ১৯৯৫ সালের ৫ মে মুক্তি পায়। এতে শিল্পীর বিপরীতে ছিলেন আমিন খান। এরপর তিনি নায়করাজ রাজ্জাকের ‘বাবা কেন চাকর’, আবুল খায়ের বুলবুলের ‘ক্ষমা নেই’, নূর হোসেন বলাইয়ের ‘শক্তের ভক্ত’, মোহাম্মদ হোসেনের ‘মুক্তি চাই’, শহীদুল ইসলাম খোকনের ‘লম্পট’সহ অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র দুটি হচ্ছে নায়করাজ রাজ্জাকের ‘প্রেমের নাম বেদনা’ এবং দেওয়ান নজরুলের ‘সুজন বন্ধু’। নায়িকা হিসেবে কাজ করার সময়ই শিল্পী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় আজিজুল হাকিম ও মাহফুজ আহমেদের বিপরীতে ‘তোমরাই’ নাটকে অভিনয় করেন। এরপর আরও কিছু নাটকে দেখা গেছে তাকে। বর্তমানে অভিনয় ছেড়ে সংসার এবং দুই সন্তান সানাদ ও মেয়ে অ্যাঞ্জেলিনাকে নিয়েই ব্যস্ত প্রহর কাটে এই অভিনেত্রীর।

এ বিভাগের অন্যান্য সংবাদ