বাংলাদেশি বিজ্ঞাপন প্রশংসিত বিশ্ব মিডিয়ায়
বিশ্ব মিডিয়ায় প্রশংসিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নির্মিত নারী নিগ্রহ ও নির্যাতন বিরোধী একটি বিজ্ঞাপনচিত্র।
বাংলাদেশের বাণিজ্যিক প্রতিষ্ঠান জুঁই নারকেল তেল নারী দিবসের বিশেষ বিজ্ঞাপনচিত্র হিসেবে প্রায় দুই মিনিটের একটি বিজ্ঞাপনচিত্র তৈরি করেছিল। নির্মাতা আশুতোষ সুজনের পরিচালনায় নারী নিগ্রহ ও নির্যাতন বিরোধী বিজ্ঞাপনচিত্রটিতে মূল মডেল হিসেবে অভিনয় করেছেন শাহনাজ সুমি।
বিজ্ঞাপনচিত্রটি প্রকাশের পর অনলাইনে ব্যাপক আলোচনা তৈরি করে। সাধারণ দর্শকদের পাশাপাশি অনেক তারকারা নিজেদের ফেসবুক প্রোফাইলে এটি শেয়ার দেন। অনেক তারকাই সেখানে এসে কমেন্ট করে প্রশংসা বাক্য লেখেন। এবার দেখা গেল, দেশের গণ্ডি পেরিয়ে বিজ্ঞাপনটি বিশ্ব মিডিয়ায় প্রশংসিত হচ্ছে।
গত ৫ এপ্রিল ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বিজ্ঞাপনটি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। আর গত ১৩ এপ্রিল এটি নিয়ে বিশেষ লেখা প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। এর পরপরই টুইটারে চলছে বিজ্ঞাপনটির প্রশংসা। নিউ ইয়র্ক টাইসম তাদের বিশেষ ক্রোড়পত্রে লেখে, প্রায় দুই মিনিট ব্যপ্তির এই বিজ্ঞাপনচিত্রটিতে দেখা যায়, এক তরুণী পার্লারে যান তার লম্বা চুল ছোট করতে। বিউটিশিয়ান যত ছোট করেন তিনি শুধু বলেন, আরও ছোট। শেষে নারীটি বলেন, এমন ছোট করুন যেন, কেউ এটি মুঠো করে ধরতে না পারে। মূলত এ সংলাপটি মানুষের মনে দাগ কেটে যায়।
বিজ্ঞাপনটির প্রসঙ্গে নির্মাতা সুজন বলেন, ‘আমি খুবই সৌভাগ্যবান যে এমন একটি কনসেপ্ট নিয়ে কাজ করার সুযোগ পেলাম। যখন এটি নির্মিত হচ্ছিলো বুঝতে পেরেছিলাম ভালো কিছু হবে। তবে দেশের গন্ডি পেরিয়ে বিশ্ব বাজারেও পৌঁছে যাবে এবং প্রশংসিত হবে এমনটি ভাবিনি। জুঁই নারকেল তেলকে কৃতজ্ঞতা। অভিনন্দন জানাই মডেল সুমি ও বিজ্ঞাপনটির সঙ্গে জড়িত সকল মানুষকে। আমাদের নির্মাণ এভাবেই পৌঁছে যাক বিশ্ব দরবারে।’

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
স্ত্রী হত্যা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান 