News Bangla 24 BD | ভাবনার লাইফ ইজ কালারফুল - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

নতুন একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নাটকের নাম ‘লাইফ ইজ কালারফুল’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা সাগর জাহান। এখানে ভাবনার বিপরীতে অভিনয় করবেন মোশাররফ করিম।

ভাবনা বলেন, ‘অনেকদিনের ইচ্ছে ছিল সাগর জাহান ভাইয়ের নির্দেশনায় কাজ করবো। সেই ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। আশা করছি ‘লাইফ ইজ কালারফুল’ নাটকটিও দর্শকদের কাছে ভালো লাগবে।’

মোশাররফ করিম-ভাবনা অভিনীত জনপ্রিয় একটি নাটক ‘সেই রকম ঝালখোর’। এবার ‘লাইফ ইজ কালার ফুল’ নাটকের মাধ্যমে এই জুটিকে দর্শক আবারো নতুনভাবে গ্রহণ করবেন বলে মনে করেন নির্মাতা সাগর জাহান।

সাগর জাহান বলেন, ‘আগামী ২৪ এপ্রিল কক্সবাজারে ‘লাইফ ইজ কালারফুল’ নাটকের শুটিং হবে। এরপর ঈদে একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ