News Bangla 24 BD | শুটিংয়ে বিরতি ফারিয়ার - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

দেশিয় শোবিজ তারকাদের আইন বিষয়ে পড়ার ঘটনা নতুন নয়। চিত্রনায়িকা নূসরাত ফারিয়াও আইন পড়ছেন। ব্রিটিশ স্কুল অব ল থেকে আইন বিষয়ে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিচ্ছেন তিনি। পরীক্ষা শুরু হবে ১০ মে। এজন্য আপাতত নায়িকা নতুন কোনো কাজ করছেন না। নিজেকে পুরোপুরি ডুবিয়ে দিয়েছেন পড়াশোনায়। ফারিয়া বলেন, ‘আমি সবার আগে পড়াশোনাকে গুরুত্ব দেই। কারণ এর ভাগ কেউ নিতে পারে না।’ এদিকে ‘বস টু’ ছবির শুটিং শেষে ১৩ এপ্রিল দেশে ফেরেন ফারিয়া। এরপর তিনি ব্যস্ত হয়ে পড়েন তার অভিনীত নতুন ছবি ‘ধ্যাততেরিকি’র প্রচারণায়। পহেলা বৈশাখে মুক্তি পায় এটি। নায়িকা জানিয়েছেন, ‘ধ্যাততিরিকি’ সবার কথা ভেবে নির্মিত হয়েছে। গল্প, চরিত্র, অভিনয় সব কিছুতেই ছিল নতুনত্ব। দর্শকও ছবিটি দারুণভাবে গ্রহণ করেছে। চলতি বছর নূসরাত ফারিয়ার দুটি ছবি মুক্তি পেয়েছে। নায়িকা বলেন, ‘প্রেমী ও প্রেমী ছবিটি তৈরি হয়েছিল সর্বোচ্চ ৩০ বছর বয়সী দর্শকদের জন্য। কিন্তু ছবিটি সবাই দেখেছেন।’ এর আগেও কমেডি ঘরানার ছবিতে অভিনয় করেছেন নূসরাত ফারিয়া। ভারতের বাংলা ছবি ‘হিরো ফোরটোয়েন্টি’ ও ‘বাদশা’ এই ধারার ছবি। তাই ‘ধ্যাততেরিকি’তে কাজ করতে তেমন কোনো অসুবিধা হয়নি নায়িকার। তবে এ ছবিতে কোনো ইংরেজি শব্দ ব্যবহার না করে শতভাগ বাঙালি থাকার চেষ্টা করেছেন তিনি। শিখতে হয়েছে লাঠি খেলা।’

এ বিভাগের অন্যান্য সংবাদ