News Bangla 24 BD | যুক্তরাজ্যে আবারও নির্বাচনে লড়বেন সিলেটের রুশনারা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

যুক্তরাজ্যে আবারও নির্বাচনে লড়বেন সিলেটের রুশনারা


যুক্তরাজ্যে আগামী জুনে অনুষ্ঠেয় নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন ব্রিটিশ এমপি। তারা হলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক, বাংলাদেশের পাবনার রূপা হক ও সিলেটের রুশনারা আলী। রুশনারা আলীর বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। ২০১৫ সালের নির্বাচনের এই তিনজনই জয়ী হয়েছিলেন। এই তিনজনই লেবার পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন।

বাংলাদেশি বংশোদ্ভূত তিন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, রুশনারা আলী ও রূপা হক

লন্ডনে জন্ম নেওয়া টিউলিপ ২০১৫ সালের সাধারণ নির্বাচনে হ্যাম্পসটেড ও কিলবার্ন আসনে ১ হাজার ১৩৮ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে টিউলিপ বলেন, ‘হ্যাম্পসটেড ও কিলবার্ন এলাকার সবার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যেতে চাই।’

গত নির্বাচনে কঠিন প্রতিদ্বন্দ্বিতার পর স্বল্প ব্যবধানে জয়ী হয়েছিলেন লন্ডনের ইয়ালিং সেন্ট্রাল ও অ্যাকটনের বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক। তিনি জয়ী হয়েছিলেন ২৭৪ ভোটে। এবারও তিনি একই আসন থেকে নির্বাচনে লড়বেন।

বেথানাল গ্রিন ও বো থেকে নির্বাচিত হওয়া রুশনারা আলী রয়েছেন সবচেয়ে ভালো অবস্থানে। গত নির্বাচনে লেবার এমপি হিসেবে তিনি জিতেছিলেন ২৪ হাজার ৩১৭ ভোটে। এবারও তিনি নির্বাচিত হতে পারেন সহজ ব্যবধানে। বর্তমানে ছায়া মন্ত্রিসভার শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালনরত রুশনারা আলী ২০১০ সালেও এমপি নির্বাচিত হয়েছিলেন। তখন ব্যবধান ছিল ১১ হাজার ৫৭৪ ভোট। ২০১৫ সালের নির্বাচনে দ্বিগুণ ব্যবধানে জয়ী হয়েছিলেন।

জুনের আগাম নির্বাচনকে স্বাগত জানিয়ে যুক্তরাজ্য ও স্থানীয় মানুষের ভবিষ্যৎ নিয়ে বাস্তব ও তথ্যভিত্তিক বিতর্কের আহ্বান জানিয়েছেন রুশনারা আলী। স্কুল ও জাতীয় স্বাস্থ্যসেবার (এনএইচএস) জন্য সুষ্ঠু তহবিল, বাংলাদেশি বংশোদ্ভূত ভোটারদের এলাকা টাওয়ার হ্যামলেটসে সামাজিক ও সাশ্রয়ী আবাসন সুবিধা বৃদ্ধি, তরুণদের কর্মসংস্থান ও সুযোগ এবং অবসরপ্রাপ্তদের নিরাপত্তার ওপর তিনি নির্বাচনি প্রচারণায় গুরুত্ব দেবেন।

রুশনারা বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের সব শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা, ২০২০ সালের মধ্যে বেঁচে থাকার মতো মজুরি সাপ্তাহিক ন্যূনতম ১০ পাউন্ড করা এবং রাষ্ট্রীয় সেবার জন্য আমি প্রচারণা চালাবো। সর্বোপরি, ব্রেক্সিটের সময়ে আমি স্থানীয় সেবা, কর্মসংস্থান ও বাণিজ্য রক্ষা করতে চাই। ইউরোপীয় ইউনিয়নের থাকার পক্ষে এবং ব্রেক্সিট বিলের বিপক্ষে আমি ভোট দিয়েছিলাম। থেরেসা মে-র ব্রেক্সিট যা স্থানীয়দের কর্মসংস্থান ও জাতীয় সমৃদ্ধিকে ঝুঁকি মধ্যে ফেলবে, তার বিরুদ্ধে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ