‘বসগিরি’, ‘শুটার’ দুটি ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার মুক্তির অপেক্ষায় থাকা ‘অহংকার’ ছবিটি সাফল্য এনে দেবে বলে মনে করেন সুপারহিট এই নায়িকা।
বর্তমানে বুবলী অভিনয় করছেন শাকিব খানের সঙ্গে ‘রংবাজ’ ছবিতে। এ নায়িকার ভক্তদের জন্য অপেক্ষা করছে আরও এক সুখবর। এ ছবির মাধ্যমে তিনি দর্শকদের সামনে হাজির হচ্ছেন নতুনভাবে।
বুবলী বলেন, ‘আমি অনেক বদলে গেছি ‘রংবাজ’ ছবিটির চরিত্রটি ধারণ করতে গিয়ে। আমার আগের ছবিগুলো থেকে এই ছবির গেটআপ, লুক-এ আমূল পরিবর্তন পাবেন দর্শকরা। পোশাক-আশাকেও থাকবে বৈচিত্র। মোটকথা আমি আসছি নতুনভাবে।’
তিনি বলেন, ‘নতুন এই ছবির জন্য ওজন কমিয়েছি। চুলের স্টাইলে পরিবর্তন এনেছি। তাছাড়া চুলের রং-ও পরিবর্তন করতে হয়েছে। এই ছবিতে চরিত্রটাও বেশ ব্যতিক্রমী। সবমিলিয়ে এটাও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।’

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
স্ত্রী হত্যা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান 