News Bangla 24 BD | মাহির মামলা থেকে শাওনের চূড়ান্ত অব্যাহতি - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

মাহির মামলা থেকে শাওনের চূড়ান্ত অব্যাহতি


চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহির করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন শাহরিয়ার ইসলাম শাওন।

মঙ্গলবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম পুলিশের দেয়া চূড়ান্ত অব্যাহতির আবেদন গ্রহণ করে এ আদেশ দেন।

মামলার চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, চিত্রনায়িকা মাহির সঙ্গে শাহরিয়ার ইসলাম শাওনের বিয়ে হয়। তারা দুজন কিছুদিন সংসারও করেন।

এছাড়া মামলায় শাওনের বিরুদ্ধে মাহি কোনো সাক্ষী উপস্থাপন করতে পারেননি। তাই তথ্যগত ভুলের কারণে এ মামলার দায় থেকে শাওনকে অব্যাহতি দিতে চূড়ান্ত প্রতিবেদনে আবেদন করে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, শাওন মাহীর পূর্বপরিচিত ও বন্ধু। গত বছর মাহির বিয়ে হওয়ার পর তার কাছে থাকা বেশকিছু অন্তরঙ্গ ছবি ফেসবুকসহ অন্যান্য যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন শাওন।

মামলায় শাওনের সহযোগী হিসেবে হাসান, আল-আমিন, খালাতো ভাই রেজওয়ানের বিরুদ্ধেও অভিযোগ করেন মাহি।

পরে ওই মামলায় গ্রেফতার হন শাওন। বর্তমানে তিনি জামিনে।

আদালত মামলার তদন্তের নির্দেশ দিলে পুলিশ ২ ফেব্রুয়ারি ঢাকার সিএমএম আদালতের সংশ্লিষ্ট জিআর শাখায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।

চূড়ান্ত প্রতিবেদনে শাওনকে অব্যাহতি দিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক সোহরাব মিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ