নির্মাতাকে হত্যা চেষ্টার অভিযোগে অভিনেত্রীর কারাদণ্ড
বলিউড নির্মাতা মধুর ভাণ্ডারকরকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে ভারতের এক অভিনেত্রীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির স্থানীয় একটি আদালত।
আজ শুক্রবার (২৮ এপ্রিল) মুম্বাইয়ের নগর দায়রা আদালত মডেল-অভিনেত্রী প্রীতি জৈনকে এই সাজা দিয়েছেন। পাশাপাশি তাকে ১০ হাজার রুপি অর্থদণ্ডও করেছেন আদালত।
প্রীতির সহযোগী নরেশ পরদেশি ও শিবরাম দাস দোষী সাব্যস্ত হওয়ায় তাদেরকেও কারাদণ্ডের সাজা দেয়া হয়েছে। আর বাকি দুই আসামী দোষী প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে এ রায়ের বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে প্রীতি আপিল করবেন বলেও প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে।
২০০৪ সালে প্রীতি মধুর ভাণ্ডারকরের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ ছিল, সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করার সুযোগ দেয়ার কথা বলে ১৯৯৯ সাল থেকে প্রীতির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে আসছিলেন মধুর। ২০০৪ সাল পর্যন্ত মধু তাকে মোট ১৬ বার ধর্ষণ করেন।
পরে সুপ্রিম কোর্ট জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মধুরকে বেকসুর খালাস দেন। এরপর মধুরকে খুন করার জন্য ৭৫ হাজার রুপিতে একজন পেশাদার খুনি ভাড়া করেন প্রীতি। আর এজন্য ২০০৫ সালে গ্রেপ্তার হন প্রীতি জৈন।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
স্ত্রী হত্যা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান 