News Bangla 24 BD | ‘সুস্মিতার কারণে সংসার ভেঙেছিল’ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের কারণেই সংসার ভেঙেছিল বলিউড নির্মাতা বিক্রম ভাটের। সম্প্রতি বিক্রম ভাট এসব কথা জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদ মাধ্যম।

এ প্রসঙ্গে বিক্রম ভাট বলেন, ‘সুস্মিতার কারণে আমার সংসার ভেঙেছিল। সুস্মিতার সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে প্রতারণা করেছিলাম স্ত্রীর সঙ্গে। শুধু তাই নয় সন্তানকেও অবহেলা করেছি। কিন্তু যে সম্পর্কের জন্য ব্যক্তিগত জীবনকে তছনছ করেছিলাম সে সম্পর্কও টেকেনি। কারণ এক সময় সুস্মিতার প্রাক্তন বয়ফ্রেন্ড হয়ে যাই।’

তিনি আরো বলেন, ‘সুস্মিতার সঙ্গে বিচ্ছেদের পর আত্মহত্যার ইচ্ছেও জেগেছিল। তবে তার জন্য নয়, পরিবারকে ছোট করা, বাচ্চাকে অবহেলা করা এ সব কথা মনে করে নিজের জীবনের দিকে তাকিয়ে, আত্মদংশনে এমন অনুভূতি হয়েছিল।

নির্মাতা বিক্রম ভাট একটি উপন্যাস লিখেছেন। এই উপন্যাসের রসদ তিনি তার জীবন থেকেই নিয়েছেন। তবে এ বইয়ে সুস্মিতার কথা উল্লেখ নেই বলে জানিয়েছেন বিক্রম।

এ বিভাগের অন্যান্য সংবাদ