কোলাকুলি করে দ্বন্দ্ব মেটালেন শাকিব
পরিচালক সমিতির সাথে শাকিব খান বৈঠক করেছেন। রোববার সন্ধ্যা সাত টায় এফডিসির পরিচালক সমিতির সভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের সামনে চলচ্চিত্র নির্মাতা বদিউল আলম খোকনের সঙ্গে কোলাকুলি করেন শাকিব খান।
এর মাধ্যমে শাকিব এবং পরিচালক সমিতি, শিল্পী সমিতি ও প্রযোজক সমিতির দ্বন্দ্ব নিরসন হল।
বৈঠকে উপস্থিত একটি সূত্রে জানা যায়, শাকিব খান পরিচালক সমিতির কাছে তার আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক সমিতি, শিল্পী সমিতি ও প্রযোজক সমিতিসহ চলচ্চিত্রের ১২টি সংগঠনের নেতারা। নায়ক আলমগীর ও সোহেল রানার উদ্যোগে এই বৈঠক হয়।
চিত্রনায়ক আলমগীর বলেন,‘দেশের চলচ্চিত্রের স্বার্থে আমাদের একসাথেই থাকতে হবে। ছোটখাট সমস্যা মিটিয়ে ফেলাটাই উত্তম।’ শাকিব খান বলেন,‘ওই দিন আমার মানসিক অবস্থা ভালো ছিলো না।’
তবে শাকিবের উপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন,‘আমরা এখনও ডিসিশন নিইনি। আগামীকাল (সোমবার) এ বিষয়ে জানাবো। বলে রাখি নেগেটিভ কিছু হবে না।’
গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব দেশীয় নির্মাতাদের ‘হেয়’ করেছেন— সম্প্রতি এমন অভিযোগ তোলে পরিচালক সমিতি। সে সূত্র ধরে এ নায়ককে উকিল নোটিশ পাঠানো হয়। শাকিব আত্বসমর্পন করায় মিটে যাচ্ছে ঝামেলা।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
স্ত্রী হত্যা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান 