News Bangla 24 BD | প্রতিবাদী মাহিয়া মাহি - News Bangla 24 BD
News Head

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার ‘অবতার’ শিরোনামের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এই অভিনেত্রী। সিনেমাটি পরিচালনা করছেন মাহমুদ হাসান শিকদার।

এতে একজন প্রতিবাদী নারীর চরিত্রে অভিনয় করবেন মাহি এমনটাই জানিয়েছেন তিনি। এতে মাহির বিপরীতে অভিনয় করছেন নবাগত রুশো।

ইতিমধ্যে সিনেমাটির একটি গানের কিছু অংশের দৃশ্যায়ন হয়েছে। এতে রুশো অংশ নিয়েছেন। তবে মাহি এখনো শুটিংয়ে অংশ নেননি। মাহি-রুশো ছাড়াও গতকাল এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন খল অভিনেতা মিশা সওদাগর। এ ছাড়াও এতে অভিনয় করবেন কাজী হায়াৎ। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সিনেমাটির পরিচালক।

মাহি বর্তমানে ‘মনে রেখ’ শিরোনামের সিনেমার শুটিং করছেন। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার অভিনেতা বনি সেনগুপ্ত। এ ছাড়া মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’, শামীমুল ইসলামের ‘গোলাপতলীর কাজল’সহ বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেছন মাহি।

এ বিভাগের অন্যান্য সংবাদ