News Bangla 24 BD | জমি না দেয়ায় মেয়েকে জ্যান্ত পুঁতে দিলো ব্যবসায়ী (ভিডিওসহ) - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

জমি না দেয়ায় মেয়েকে জ্যান্ত পুঁতে দিলো ব্যবসায়ী (ভিডিওসহ)


মামুলি সম্পত্তি নিয়ে বিবাদ। আর তার জেরে এক কিশোরীকে তিন ফুট গর্তে জ্যান্ত পুঁতে দিলো এক ব্যক্তি। ভয়ানক এই ঘটনাটি ঘটেছে বিহারের সিওয়ান জেলার গোবিন্দপুর গ্রামে।

পুলিশ জানিয়েছে, কিশোরীর নাম খুশবু খাতুন (১৯)। এলাকারই ব্যবসায়ী অমিত শাহ খুশবুদের পারিবারিক জায়গার উপর বাড়ি তৈরি করার জন্য চাপ দিচ্ছিল বলে অভিযোগ। কিন্তু খুশবুর বাবা মহম্মদ আজম আনসারি, অমিত শাহের প্রস্তাব বার বারই ফিরিয়ে দেন। আর এতেই নাকি বেজায় চটে যায় অমিত। ফল ভাল হবে না বলে আনসারিকে হুমকিও দেয় শাহ।

অভিযোগ, খুশবুকে একা বাড়িতে পেয়ে, জোর করে টেনে নিয়ে গিয়ে পাশেরই একটি তিন ফুট গর্তে ফেলে মাটি চাপা দিয়ে দেয় অমিত। মেয়েকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন আনসারি আর তাঁর স্ত্রী। গ্রামবাসীরাও বেরিয়ে পড়েন খুঁজতে। এমন সময় ওই গর্তে মাটি চাপা দেওয়া ঢিবিতে হোঁচট খেয়ে পড়ে যান আনসারি।

কী রয়েছে দেখতে গিয়েই আঁতকে ওঠে গোটা গ্রাম। মাটি খুঁড়তেই বেরিয়ে আসে খুশবুর অচৈতন্য দেহ। সঙ্গে সঙ্গে গোটা গ্রামে হইচই পড়ে যায়। খুশবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকেই পলাতক ওই ব্যবসায়ী। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ