তালাক দিলে স্ট্যাটাস নষ্ট, তাই স্বামীকে হত্যা!
তালাক দিলে স্ট্যাটাস নষ্ট হবে ভেবে স্বামীকে খুন করার পরিকল্পনা করে মনুয়া। সেই অনুযায়ী পরকীয়া প্রেমিক অজিতকে সঙ্গে নিয়ে ঠাণ্ডা মাথায় ঘটায় খুনের ঘটনা। স্বামীকে খুনের অভিযোগে আটক মনুয়া মজুমদারকে ঘটনাস্থলে নেওয়া হলে সে খুনের বিস্তারিত বর্ণনা দেয়। এবং স্বামী যে তাকে অন্ধের মতো বিশ্বাস করতো ও ভালবাসতো তাও জানায়। তারপরও পরকীয়ার টানে রক্তে হাত রাঙানোর সিদ্ধান্ত নেয় এ গৃহবধূ।
ঘটনা ভারতের উত্তর ২৪ পরগনার। গত ৩ মে হৃদয়পুরে নিজের বাড়িতে খুন হন অনুপম। বৃহস্পতিবার মনুয়ার কাছে পুলিশের প্রশ্ন ছিল, ‘ভালো না লাগলে স্বামীকে তো ডিভোর্সও দিতে পারতেন। খুন করলেন কেন?’
জবাবে মনুয়া জানান, ডিভোর্স দেয়া সম্ভব ছিল না। কারণ, মনুয়ার পরিজনেরা তার স্বামী অনুপম সিংহকে ভালবাসতেন। অনুপমও মনুয়াকে অনেক ভালবাসতেন ও বিশ্বাস করতেন। সম্প্রতি বারাসত পুরসভায় চাকরি পায় মনুয়া। এলাকায় নৃত্যশিল্পী হিসেবে তার নামও ছিল। ডিভোর্স দিলে মনুয়ার সামাজিক ‘স্ট্যাটাস’ নষ্ট হতো। তাই খুনের পথ বেছে নেয় সে ও তার প্রেমিক অজিত।
অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ধরা পড়েও মনুয়া এতটাই ঠান্ডা, যেন কিছুই হয়নি!’ এদিন মনুয়া ও অজিতকে ঘটনাস্থলেও নিয়ে যাওয়া হয়। কীভাবে সে খুন করেছিল, পুলিশকে তা দেখিয়েও দেয় অজিত। খুনে ব্যবহৃত রড ও একটি ছুরি ঘটনাস্থলে মেলে।
মনুয়াই জানায়, সরল স্বভাবের অনুপম তাকে বিশ্বাস করতেন। খুনের আগে কয়েক দিন মনুয়া বাপের বাড়িতে ছিল। তখনও রোজ মনুয়ার সঙ্গে দেখা করতে যেতেন অনুপম। খুনের দিন মনুয়াই বলেছিল, ‘আজ আসতে হবে না। বাড়ি ফিরে বিশ্রাম নাও। ‘আর খুনের পরে প্রেমিককে বলেছিল, ‘সেফলি ফিরো। ‘

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান 