কিশোরীকে কামড় দিয়ে পানিতে নিয়ে গেল মাছ (ভিডিও)
কানাডার ভ্যাঙ্কুভারের একটি বন্দরে জেটিতে বসে থাকা এক কিশোরীর জামার পেছনে কামড় দিয়ে তাকে পানির তলায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল একটি সিল মাছ। তবে দ্রুত পানিতে নেমে তাকে উদ্ধার করা হয়েছে। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, একটি সিল মাছ জেটির কাছকাছি সাঁতার কাটছিল। জেটিতে দাঁড়িয়ে থাকা লোকজন সিল মাছটির সঙ্গে খেলছিল। ওই কিশোরীও সেখানে ছিল। কিছুক্ষণ পর ওই কিশোরী জেটির কিনারায় থাকা রেলিংয়ে বসে পড়ে। এ সময় হঠাৎ করেই সিল মাছ লাফ দিয়ে ওপরে উঠে কিশোরী জামার পেছনের অংশে কামড় দিয়ে তাকে পানিতে নিয়ে যায়। সেখানে থাকা কিশোরীর এক স্বজন দ্রুত পানিতে ঝাঁপ দেন এবং তাকে সিল মাছটির কাছ থেকে ছাড়িয়ে ওপরে উঠিয়ে দেন। এ ঘটনায় ওই কিশোরী কোন আঘাত পায়নি বলে জানা গেছে।
ভিডিওটি দেখার পর ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার সামুদ্রিক প্রাণী বিষয়ক গবেষক অধ্যাপক অ্যান্ড্রু ট্রাইটেস বলেছেন, ‘ভিডিওটি দেখার আমার প্রথম প্রতিক্রিয়া হচ্ছে, কিছু নির্বোধ লোক রয়েছে যারা বন্যপ্রানীদের সঙ্গে সঠিক আচরণ করতে পারে না। এটি ছিল ক্যালিফোর্নিয়ার পুরুষ সিল মাছ। এগুলো বেড় বড়সড় হয়। এগুলো সার্কাসে খেলা দেখানোর জন্য নয়। মানুষের সঙ্গে কেমন আচরণ করতে হবে এগুলো সেভাবে প্রশিক্ষণপ্রাপ্ত নয়।’
তিনি বলেন, ‘মেয়েটির জামার পেছনের অংশ দেখে সিল মাছটি খাবার মনে করেছিল। এ কারনে এটি উপরে লাফ দিয়ে মেয়েটির জামাতে কামড় বসিয়েছিল। তবে অবশ্যই এটি খাদ্য ছিল না।’

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান 