News Bangla 24 BD | ম্যানচেস্টারে কনসার্টে হামলা আত্মঘাতী, নিহত বেড়ে ২২ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

ম্যানচেস্টারে কনসার্টে হামলা আত্মঘাতী, নিহত বেড়ে ২২


যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি কনসার্ট শেষে বিস্ফোরণে ২২ জন নিহত এবং আরো ৫৯ জন আহত হয়েছে। ওই কনসার্টে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। খবর বিবিসির।

সোমবার স্থানীয় সময় রাত ১০টায় মার্কিন গায়িকা এরিয়ানা গ্রান্ডের কনসার্ট শেষে ওই হামলা চালানো হয়। ম্যানচেস্টারের পুলিশ জানিয়েছে, একজন আত্মঘাতী ওই হামলা চালিয়েছে। তিনি নিজেও ওই বিস্ফোরণে নিহত হয়েছেন। ওই আত্মঘাতী নিজের সঙ্গে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়েছে।

বিস্ফোরণের ঘটনার পর অনেকেই নিখোঁজ রয়েছেন। সামাজিক মাধ্যম ব্যবহার করে নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করছেন তাদের স্বজনরা। যে কোনো জরুরি প্রয়োজনে সহায়তা নিতে একটি জরুরি টেলিফোন নম্বর দিয়েছে পুলিশ। ওই নম্বরে যে কোনো ধরনের সেবা পেতে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিস্ফোরণের পরপরই সেখানে ৬০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। শহরের ছয়টি হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ