ভারতে তীর্থযাত্রীদের বাস উল্টে নিহত ২২
ভারতের উত্তরখণ্ডের ধরাসুর এলাকায় তীর্থযাত্রীদের একটি বাস উল্টে ২২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ছয়জন।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একশ ফুট নিচে ভাগীরথী নদীতে পড়ে যায়। ওই বাসে ৫৭ জন তীর্থযাত্রী গঙ্গোত্রী থেকে হরিদ্বার যাচ্ছিলেন বলে জানিয়েছেন তহশিলদার ডিডি শর্মা।
নিহতদের বেশিরভাগই মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা। দুর্ঘটনার সংবাদে নিহতদের পরিবারে শোকের মাতম শুরু হয়েছে। প্রিয়জনদের মরদেহ ফিরে পেতে সরকারের কাছে আবেদন করেছেন নিহতদের স্বজনরা।
দুর্ঘটনার পরপরই রাজ্য সরকারের নির্দেশে উদ্ধার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহতদের পরিবারকে দুই লাখ রুপি ও আহতদের মাথা পিছু ৫০ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান 