আমার খুব ইচ্ছে ছিল প্রেমিকের হাতে স্বামীর খুন দেখা!
ভারতের পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনায় নিহত অনুপম সিংহের স্ত্রী মনুয়া মজুমদারের ইচ্ছে ছিলো প্রেমিকের হাতে স্বামীর খুন দেখা! কিন্তু সেটা হয়নি বলে খুনের ধারাবিবরণী শুনেছে মনুয়া। অনুপম হত্যাকাণ্ডে সোচ্চার সংবাদমাধ্যম। দোষীদের শাস্তি দাবি করে সরব হয়েছে তার পরিবারের সদস্যরা।
সংবাদমাধ্যমে প্রকাশ‚ জেরায় পুলিশকে অভিযুক্ত মনুয়া মজুমদার জানিয়েছে তার পেটে সিস্টের অপারেশন হয়েছিল। কিন্তু গর্ভপাত হয়নি। অস্ত্রোপচারের পরে খুনের দিনই প্রথম নিজের কর্মস্থল পুরসভায় গিয়েছিল মনুয়া।
কিন্তু স্বামীকে খুনের ধারাবিবরণী শুনতে চেয়েছিল কেন? পুলিশকে তরুণী জানিয়েছে‚ সে চেয়েছিল অনুপমকে খুন করা হোক তার সামনেই! সেই উদ্দেশেই প্রেমিক অজিতকে নিয়ে বাড়িতে বসেছিল সে। স্বামী অনুপমকে ফোনে তাড়াতাড়ি বাড়ি ফিরতেও বলে।
কিন্তু সে সময় বারবার মনুয়াকে ফোন করতে থাকেন তার বাবা। অস্ত্রোপচারের পরে প্রথম দিন বেরিয়ে বাড়ি ফিরতে এত দেরি হচ্ছে কেন‚ তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাই মনুয়া বাড়ি ফিরতে বাধ্য হয়। স্বামীকে খুনের জন্য ঘরে রেখে যায় প্রেমিক অজিতকে। বাইরে থেকে তালা দিয়ে দেয় দরজায়। সেইসঙ্গে বলে যায়‚ অনুপমকে খুন করা যখন দেখতে পেল না‚ তখন অন্তত শুনতে যেন পায় !
প্রসঙ্গত‚ অস্ত্রোপচারের পরে বাবা মায়ের কাছে ছিল মনুয়া। সেখানে তার সঙ্গে দেখা করতে যেত স্বামী অনুপম। কিন্তু খুনের দিন মনুয়াই বারবার অনুপমকে বলতে থাকে‚ সে যেন মনুয়াকে দেখতে না গিয়ে অফিস থেকে বাড়ি ফিরে বিশ্রাম নেয়। বেচারা অনুপম আর কী করে জানবেন স্ত্রী আসলে কাল-বিশ্রামের কথা বলছে। তার জন্য ঘরে অপেক্ষা করছে আততায়ী। দরজা খুললেই ঝাঁপিয়ে পড়বে তাঁর উপর!
– ইন্টারনেট

সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান 