চীন সীমান্তে ভারতীয় যুদ্ধবিমান নিখোঁজ
চীন সীমান্তে নিখোঁজ ভারতীয় যুদ্ধবিমানের প্রতি গভীরভাবে নজর রাখছে বেইজিং। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল রেন গুয়োচাং বৃহস্পতিবার এ কথা বলেছেন। খবর : এএফপির।
দুই দিন আগে চীন সীমান্তের কাছ থেকে দুই পাইলটসহ ভারতীয় বিমান বাহিনী বা আইএএফের সুখোই-৩০ যুদ্ধবিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। বিমানটিকে খুঁজে বের করতে চীন সহায়তা করবে কিনা -এমন প্রশ্নের জবাবে কর্নেল গুয়োচাং বলেন, ঘটনার প্রতি গভীরভাবে নজর রাখছে চীন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকার করেন তিনি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে আগেই মন্তব্য করেছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেছিলেন, নিখোঁজ বিমানের বিষয়ে কিছুই জানে না বেইজিং। পাশাপাশি ‘দক্ষিণ তিব্বতের’ শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট হয় এমন যেকোনো কাজ থেকে বিরত থাকার জন্য ভারতের প্রতি আহ্বান জানান তিনি। অরুণাচল প্রদেশকে ‘দক্ষিণ তিব্বত’ নামে অভিহিত করে চীন।
২৩ মে সকালে সুখোই-৩০ যুদ্ধবিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণ পরই চীন সীমান্তবর্তী ভারতের অরুণাচল প্রদেশের আকাশে থাকার সময়ে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সম্বিত ঘোষ পরে সাংবাদিকদের বলেন, সকাল প্রায় সাড়ে ৯টায় অসমের তেজপুরের সালাইবাড়ি বিমানঘাঁটি থেকে নিয়মিত উড্ডয়নের অংশ হিসেবে আকাশে উড়েছিল এটি। তিনি জানান, অরুণাচল প্রদেশের দৌলসাং এলাকায় পৌঁছানোর পরই বিমানটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ পর্যন্ত বিমানের দুই পাইলটেরও কোনো খোঁজ পাওয়া যায়নি।

সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন
সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে
পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প
যুক্তরাষ্ট্র-ইরানের সম্ভাব্য চুক্তি নিয়ে শঙ্কিত ইসরায়েলিরা
ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে ইরানকে ২০ বিলিয়ন ডলার দিচ্ছে আরব আমিরাত 