News Bangla 24 BD | ঠাণ্ডা মাথায় স্ত্রীকে হত্যা করে বাড়ির উঠানেই পুঁতে দিলো স্বামী - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঠাণ্ডা মাথায় স্ত্রীকে হত্যা করে বাড়ির উঠানেই পুঁতে দিলো স্বামী


নিজের স্ত্রীকে সন্দেহের বশে খুন করে বাড়ির উঠানে পুঁতে দিয়েছে স্বামী৷ ঠাণ্ডা মাথায় খুনের পর নিজে বাড়িওয়ালাকে ফোনে স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছে সে৷ পাশাপাশি থানায় গিয়ে আত্মসমর্পণ করবে বলেও জানিয়েছে৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুর থানা এলাকার বেনাচিতির উত্তরপল্লিতে৷

অভিযুক্ত শেখ হায়দারের বাড়ি বীরভূমের নানুরে৷ বেনাচিতির উত্তরপল্লির বাসিন্দা তরুণ রায়ের বাড়িতে ভাড়া থাকতেন সে তার স্ত্রী রিনা বেগম৷ দীর্ঘ চৌদ্দো বছর ধরে ভাড়া ছিলেন দু’জনে৷ প্রতিবেশীদের কথায়, পেশায় রাজমিস্ত্রি হায়দার তার স্ত্রী রিনা বেগমকে সন্দেহ করত৷

এ নিয়ে স্বামী-স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যেই সাংসারিক অশান্তি লেগে থাকত৷ অভিযোগ, সেই সন্দেহের বশেই গত বুধবার রাতে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে হায়দার৷ তারপর ঠাণ্ডা মাথায় বাড়ির উঠোনে পুঁতে দেয় মৃতদেহ৷ সেই সময় নিজের ছেলে ও মেয়েকে কীর্ণাহারে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছিল হায়দার৷

ঘটনার পর থেকেই পলাতক ছিল হায়দার৷ কিন্তু গত বৃহস্পতিবার রাতে বাড়ির মালিক তরুণ রায়কে ফোনে হায়দার নিজেই স্ত্রীকে খুন করে বাড়ির উঠানে পুঁতে রাখার কথা জানায়৷ সেইসঙ্গে নিজেই খুনের কথা স্বীকার করে দুর্গাপুর থানায় আত্মসমর্পণ করবে বলেও জানায় হায়দার৷

ফোনে ভাড়াটের এই নৃশংসতার কথা শুনে স্তম্ভিত তরুণবাবু দুর্গাপুর থানায় যোগাযোগ করেন৷ শুক্রবার সকালে দুর্গাপুর থানার পুলিশ তরুণবাবুর বাড়ির উঠানের মাটি খুঁড়ে হায়দারের স্ত্রী রিনা বেগমের দেহ উদ্ধার করে৷ বাড়ির মালিক তরুণ রায় থানায় পুরো ঘটনার লিখিত বিবরণ জমা দিয়েছেন৷ মৃতার মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে৷

পুলিশের প্রাথমিক অনুমান, হায়দার স্ত্রীকে প্রথমে মাথায় আঘাত করে পরে মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করে খুন করেছে৷ যেখান থেকে রিনা বেগমের দেহ উদ্ধার হয়েছে সেখানে একটি রক্তমাখা ছুরি, একটি শাবল, লু্ঙ্গি ও বোরখাও উদ্ধার করেছে পুলিশ৷ নৃশংস এই খুনের ঘটনা ঘিরে বেনাচিতি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

এ বিভাগের অন্যান্য সংবাদ