News Bangla 24 BD | কটুক্তিপূর্ণ মন্তব্য : সেই নির্ঝরকে অব্যাহতি দিল গাজী টিভি - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

কটুক্তিপূর্ণ মন্তব্য : সেই নির্ঝরকে অব্যাহতি দিল গাজী টিভি


লন্ডনে বসবাসকারী সিলেটের প্রবাসীদের নিয়ে কটুক্তিপূর্ণ মন্তব্য করায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির (জিটিভি) প্রতিবেদক জাওয়াদ নির্ঝরকে পেশাগত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ জুন) রাত ১১টার দিকে জিটিভির অফিসিয়াল ফেসবুক পেজে এক আনুষ্ঠানিক ঘোষণায় এ কথা জানানো হয়।

ওই পোস্টে বলা হয়- ‍“দায়িত্ব বহির্ভূত কাজে সম্পৃক্ত থাকার অভিযোগের প্রেক্ষিতে জিটিভির ক্রীড়া সাংবাদিক জাওয়াদ নির্ঝরকে তার সমস্ত পেশাগত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। আইনানুগভাবে জিটিভিতে বর্তমানে কিংবা অতীতে কর্মরত যে কোন কর্মকর্তা কর্মচারীর কোন ব্যক্তিগত কর্মকাণ্ড বা বক্তব্যের দায়ভার জিটিভির নয়।”

জিটিভির ওই ক্রীড়া প্রতিবেদক চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কাভারেজের জন্য ইংল্যান্ডের লন্ডনে রয়েছেন। সেখানে অবস্থানকালেই লন্ডনে বসবাসরত সিলেটের প্রবাসীদের নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করার অভিযোগ ওঠে জাওয়াদের বিরুদ্ধে।

ফেসবুক এক স্ট্যাটাসে জাওয়াদ লিখেন, ‘লন্ডনে যতটা না… তারচেয়েও বেশি খারাপ এখানকার সিলেটীরা। এরা না হইতে পারছে বাঙ্গালী… না হইছে ব্রিটিশ…হইছে … বাচ্চা।’

তার এই স্ট্যাটাসের পর লন্ডনস্থ সিলেটবাসীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।

এ বিভাগের অন্যান্য সংবাদ