News Bangla 24 BD | লন্ডনে মুসুল্লিদের ওপর হামলাকারীর পরিচয় প্রকাশ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

লন্ডনে মুসুল্লিদের ওপর হামলাকারীর পরিচয় প্রকাশ


লন্ডনের সেভেন সিস্টারস রোডের ফিনসবারি পার্ক মসজিদের কাছে হামলা ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নাম প্রকাশ করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম ড্যারেন ওসবর্ন। ৪৭ বছর বয়সী ওসবর্নের বাড়ি ওয়ালসের কার্ডিফে।

স্থানীয় সময় রোববার রাতে নামাজ শেষে মুসল্লিরা যখন ঘরে ফিরছিলেন, তখন তাদের ওপর গাড়ি উঠিয়ে দেন ওসবর্ন। এতে একজন নিহত ও ১০ জন আহত হয়। হামলার পরপর আশপাশের লোকজন ওসবর্নকে আটকের পর পুলিশে সোপর্দ করে।

হামলার ঘটনার পরপর কার্ডিফ এলাকার একটি ঠিকানায় পুলিশ তল্লাশি চালিয়েছে। সেখানে ওসবর্ন বসবাস করতেন।

যুক্তরাজ্যর নিরাপত্তাবিষয়ক মন্ত্রী বেন ওয়ালেস বলেন, ড্যারেন ওসবর্ন নিরাপত্তা বাহিনীর কাছে পরিচিত ছিলেন না। ধারণা করা হচ্ছে, তিনি একা এ কাজ করেছেন।|

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চার সন্তানের জনক ওসবর্নের জন্ম সমারসেট জেলায়। হামলার পর সংবাদমাধ্যমে ওসবর্নের ছবি দেখে বিস্ময় প্রকাশ করেছেন তার স্বজন ও সাবেক প্রতিবেশীরা।

সেলিম নাইমা নামে ৫০ বছরের এক মুসলিম ট্যাক্সি চালক জানিয়েছেন, পাঁচ বছর তিনি ওসবর্নের বাড়ির পাশে ছিলেন।

তিনি বলেন, ‘আমার যখনই কোনো প্রয়োজন হতো ডাকলে তিনি বাসায় আসতেন। আমি বিশ্বাস করতে পারছি না যে, তিনি এ কাজ করেছেন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ