পৃথিবীর মতো ১০টি পাথুরে গ্রহ পেয়েছে: নাসা
পৃথিবীর মতো নতুন ১০টি পাথুরে গ্রহ বা ‘রকি প্ল্যানেট’ আবিষ্কারের ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই আবিষ্কার মহাবিশ্বের অন্যান্য স্থানে জীবনের অস্তিত্ব খোঁজার ক্ষেত্রে একটি ‘তাৎপর্যপূর্ণ সংযোজন’ বলেও অভিহিত করে তারা। আমাদের সৌরজগতের বাইরে ২১৯টি সম্ভাব্য নতুন গ্রহ আবিষ্কারের ঘোষণা দেয় নাসা। এদের মধ্যে ১০টি পৃথীবির মতো ‘রকি’ এবং তা তাদের সৌর জগতের ‘গোল্ডিলক্স জোন’ এ অবস্থিত।
পৃথিবী, মঙ্গল, বৃহস্পতির মতো আমাদের সৌর জগতের গ্রহগুলি ছাড়াও আরও অনেক গ্রহ রয়েছে অন্য সৌরজগতে। এই গ্রহগুলো কোন তারা বা নক্ষত্রকে ঘিরে আবর্তিত হয়।
এই গ্রহগুলো যে খুব নিকট থেকে তার তারা বা নক্ষত্রকে ঘিরে আবর্তিত হচ্ছে না বলে খুব উত্তপ্ত নয় এবং খুব বেশি দূরে নয় বলে খুব ঠান্ডাও নয়। তাই পানি থাকার জন্য উপযোগী । পানির উপস্থিতিকে প্রাণের অস্তিত্বের ক্ষেত্রে প্রধান বিষয় বলেই ধরে নেওয়া হয়।
এক টুইটে নাসা জানায়, মহাকাশ পর্যবেক্ষণকারী নাসাকেপলার বিজ্ঞানীরা ২১৯টি সম্ভাব্য নতুন বিশ্ব চিহ্নিত করেছে!
নতুন আবিষ্কারের পর কেপলার স্পেস টেলিস্কোপ আমাদের সৌর জগতের বাইরে সম্ভাব্য গ্রহ আবিষ্কার করেছে ৪ হাজারেরও বেশি।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান 