News Bangla 24 BD | মাশরাফির ড্যান্স ! (ভিডিওসহ) - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে অবৈধভাবে সিগারেট মজুতের দায়ে জরিমানা, ১০ লাখ টাকার সিগারেট জব্দ সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেসির রেকর্ড ভাঙা হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর?

স্টেডিয়াম নয়, কোনো ক্রিকেট ম্যাচ নয়। একটি গান ভিডিও। শিরোনাম ‘উৎ​সবের বাংলাদেশ’। বাংলাদেশের নানা রঙ, বৈচিত্র আর উৎ​সবের রূপ—সবই আছে এখানে। গেয়েছেন বুশরা শাহরিয়ার। গানের কথা লিখেছেন, সুর করেছেন তিনিই।

গানটির প্রথম কয়েকটি পংক্তি হলো—‘এই দেশ, নানা রঙের দেশ, উৎ​সবের বাংলাদেশে, আমরা আছি বেশ।’ এই গানের সঙ্গে ক্যামেরা ঘুরে বেড়িয়েছে দেশের নানা প্রান্তে। কিন্তু এই গানে রয়েছে বড় চমক! এই গানের গান ভিডিওতে নেচেছেন মাশরাফি বিন মর্তুজা; ক্রিকেট তারকা, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন। মাশরাফির এই নাচ দেখে যে কেউ অবাক হবেন। যেন উৎ​সবের সঙ্গে শতভাগ মিলে যায় মাশরাফি!

গতকাল বৃহস্পতিবার বিকাল চারটায় গান ভিডিওটি প্রথম আনুষ্ঠানিক উন্মোচন করা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। এরপর ইউটিউবে ২৪ ঘণ্টার আগেই গানটি দেখা হয়েছে ৩ লাখ ২৫ হাজার বার। এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমেও বেশ সাড়া ফেলেছে গান ভিডিওটি। শোনা যাচ্ছে, এবার ঈদে নাকি গান ভিডিওটি খুব জনপ্রিয় হবে।

বুশরা শাহরিয়ার বলেন, ‘আমাদের দেশটা খুব সুন্দর। এটা আমরা অনেকেই জানি না। এর অন্যতম কারণ প্রচারণার অভাব। এই গান ভিডিওতে আমরা সেই সুন্দরকেই তুলে ধরতে চেয়েছি।’ ‘উৎ​সবের বাংলাদেশ’ গান ভিডিওটি পরিচালনা করেছেন নোমান রবিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ