News Bangla 24 BD | কাবা মসজিদে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে সৌদি আরব - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

কাবা মসজিদে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে সৌদি আরব


মুসলিমদের পবিত্র স্থান, মক্কার গ্রান্ড মসজিদে একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দেয়া হয়েছে বলে বলছে সৌদি আরব কর্তৃপক্ষ। এখানেই মুসলমানদের পবিত্র ঘর কাবা অবস্থিত। একটি ভবন ঘিরে পুলিশের অভিযানের সময় একজন আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে বোমায় উড়িয়ে দিয়েছে।

সৌদি স্বরাষ্ট্র দপ্তর বলছে, এ সময় ওই ভবনটি বিধ্বস্ত হয়ে ১১জন ব্যক্তি আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কিভাবে বা কারা ওই হামলার পরিকল্পনা করছিল, সে সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানায়নি সৌদি কর্মকর্তারা। রমজান মাসের শেষের দিকে সারা বিশ্ব থেকে এখন মক্কায় সমবেত হয়েছেন লাখ লাখ মুসলমান।

২০১৬ সালের জুলাই মাসে মদিনায় ইসলামের নবীর মসজিদের কাছে একটি আত্মঘাতী বোমা হামলায় চারজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছিলেন।সম্প্রতি সৌদি আরবে বেশ কয়েকটি রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে, তার বেশ কয়েকটি নিজেদের চালানো বলে দাবি করেছে তথাকথিত ইসলামিক স্টেট। যদিও এর বেশিরভাগ হামলাই চালানো হয়েছে দেশটির শিয়া সংখ্যালঘু আর নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে।

ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জোটে রয়েছে সৌদি আরব এবং সিরিয়া ও ইরাকের অন্য জিহাদি গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও দেশটি লড়াই করছে।
সূত্র- বিবিসি বাংলা

এ বিভাগের অন্যান্য সংবাদ