সৌদিসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আজ রোববার দেশগুলো ঈদ উদযাপন করছে। সৌদি সুপ্রিম কোর্টের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি ঈদ উদযাপনের খবর প্রকাশ করেছে।
রাজধানী রিয়াদের জাতীয় ধিরা মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও মক্কার হারাম শরিফ, মদিনার মসজিদে নববিসহ বিভিন্ন প্রদেশে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা।
আল জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার সৌদি, কাতার, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা গেছে। দেশগুলোতে আজ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উদুল ফিতর উদযাপন করছে ধর্মপ্রাণ মুসল্লিরা।
এদিকে, বাংলাদেশে আজ চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। চাঁদ দেখা গেলে আগামীকাল সোমবার ঈদ। আর চাঁদ না দেখা গেলে মঙ্গলবার ঈদ উদযাপন করবেন বাংলাদেশের মুসলিমরা।
তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের প্রায় ৪০টি গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। গেল ৮৮ বছর ধরে এসব গ্রামের অধিকাংশ মুসলমান সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে আসছেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান 