‘পরিচালক বা নায়কদের সঙ্গে প্রেম না করলে কাজ পাওয়া যায় না’
এক দশক আগে হঠাৎ করে বলিউড ছেড়ে দিয়েছিলেন রিতু শিবপুরী। ফিরেও এলেন হঠাৎ করে। তবে এই ‘হঠাৎ’ শব্দে আপত্তি তার।
বললেন ‘হঠাৎ না। মনের কথা শুনেছিলাম। বিয়ের পর কাজ আর পরিবার, দুটোর মধ্যে কিছুতেই ব্যালান্স করতে পারছিলাম না। শ্যুটিং শেষ করে যখন ফিরতাম, দেখতাম বর ঘুমিয়ে পড়েছে। আর ও যখন দিনে বেরোত, আমি তখন ঘুমোতাম। বাচ্চা হওয়ার পর সমস্যা আরও বেড়ে গেল। তাই একদিন ঠিক করলাম, এমনটা চলতে পারে না। ছেড়ে দিলাম অভিনয়।’
এখন বাচ্চারা বড় হয়েছে, তাই আবার কেরিয়ারে মন দিলেন রিতু। তবে এবার অবশ্য ছোট পর্দায়। স্টার প্লাসের ‘ইস পেয়ার কো ক্যায় নাম দু’ ধারাবাহিকে।
কিন্তু ছোট পরদা কেন? কলকাতার আনন্দবাজার পত্রিকাকে রিতু বলেন, ”স্ক্রিপ্টটা পড়ে এত ভাল লেগেছিল যে, তিন সেকেন্ডে ‘হ্যাঁ’ বলেছিলাম। আর এখন টিভি তো সব ঘরে ঘরে। সিনেমা দেখতে যাক আর না যাক, লোকে টিভি না দেখে থাকতে পারে না। আমার মনে হয় টিভির মাধ্যমে অনেক বেশি লোকের কাছে সহজে পৌঁছে যাওয়া যায়।’’
নব্বইয়ের দশকের শুরুর দিকে ‘আখে’ ছবিতে অভিনয় করে বেশ খ্যাতি পান রিতু। তারপর চলে যান দীর্ঘ বিরতিতে।
বলিউডে ফেরত আসা নিয়ে ভাবছেন না? জবাবে রিতু বলেন, ‘আমি তেমন স্ট্রিট স্মার্ট নই। আমার কোনও কানেকশনও নেই। সম্পর্ক ছাড়া বলিউডে কাজ পাওয়া মুশকিল। প্রযোজক, পরিচালক বা নায়কদের সঙ্গে প্রেম না করলে সহজে সুযোগ মিলবে না।’
রিতু জানান, এমন দু’তিনটে প্রেম তাকেও করতে হয়েছে। আর সেটাই মেনে নিতে পারছিলেন না। প্রতিভার তা হলে কোনও জায়গা নেই? ‘থাকবে না কেন! প্রতিভা ছাড়া কেউ বেশি দিন টিকতেই পারবে না’- জবাব তার।
এত বছর পর ইন্ডাস্ট্রিতে এসে নতুনদের সঙ্গে প্রতিযোগিতা কেমন? ‘প্রতিযোগিতা তো আগেও ছিল। সব সময় থাকবে। কিন্তু আমি মায়ের চরিত্রও করতে পারি আবার প্রেমিকার রোলেও। সেটা ক’জন পারবে’- বলেন তিনি।

রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি! 