শাকিবের ‘নবাব’ চলছে ‘মারমার কাটকাট’
এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের দুটি ছবি ‘রাজনীতি’ ও ‘নবাব’। দেশের ১৬৪টি সিনেমা হলে চলছে তাঁর ছবি। এর মধ্যে ১২৪টি সিনেমা হলে চলছে ‘নবাব’। গত বছর ঈদে মুক্তি পায় শাকিব খানের আরেকটি যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’। সেই বছরের মধ্যে ‘শিকারি’ ছিল ব্যবসাসফল। এ বছর ‘নবাব’ আগের বছরের ‘শিকারি’ ছবিকে ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ। রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের ম্যানেজার আবদুস সামাদ বলেন, ‘ঈদের থেকে ছবি হাউসফুল যাচ্ছে, আশা করি আট থেকে দশদিন ছবিটি এভাবে চলবে। দর্শকও ছবিটি দেখে ভালো মন্তব্য করছে, শাকিবের প্রশংসা করছে সবাই। আমার মনে হয়, এই ছবিটি ‘শিকারি’ ছবিকে ছাড়িয়ে যাবে। নিজেকে ছাড়িয়ে শক্ত অবস্থানে চলে যাচ্ছেন শাকিব।’ গত বছরের ছবি ‘শিকারি’ নিয়ে সামাদ বলেন, “‘শিকারী’ ঈদের দুই দিন ছিল মারমার কাটকাট, আর হাউসফুল ছিল চারদিন। কিন্তু এই ছবিটি চলছে আজ তৃতীয় দিন, এখনো ছবিটি হাউসফুল এবং মারমার কাটকাট চলছে। মনে হচ্ছে আরো কয়েকদিন এভাবেই চলবে ছবিটি। হল মালিকের সঙ্গে কথা হয়েছে, আমরা ছবিটি টানা দুই সপ্তাহ চালাব।’ হাউসফুল তো বোঝা গেল কিন্তু ‘মারমার কাটকাট’ বিষয়টি কী জানতে চাইলে সামাদ বলেন, ‘আরে ভাই ঈদের দুদিন তো যে কোনো পুরাতন ছবি লাগালেও হাউসফুল হবে। সেটা বিষয় না। কিন্তু ৫০ টাকার টিকেট কততে বেঁচতে পারছি সেটাই বিষয়। গত বছর ১২০-১৫০ টাকায় বিক্রি করেছি, আর এই ছবি আজ তৃতীয় দিনেও ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এটা হচ্ছে মারমার কাটকাট।’ এরই মধ্যে ঢাকার অন্য সিনেমা হলগুলোতেও একই অবস্থা দেখা যায়। এ বিষয়ে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ারা কর্ণধার আবদুল আজিজ বলেন, “আমার কাছে মনে হচ্ছে ছবিটি ‘শিকারি’ ছবিকেও ছাড়িয়ে যাবে। সারা দেশে যে পরিমাণ টিকেট বিক্রি হয়, সেটার রিপোর্ট প্রতিদিনই পাই আমরা। এখন পর্যন্ত এই ছবিটি এগিয়ে আছে।” আজিজ আরো বলেন, ‘এরই মধ্যে ছবির টিকেট না পেয়ে চট্টগ্রামে পূরবী সিনেমা হলে ভাঙচুর করেছেন দর্শক, এমন খবর আরো আসছে।’ শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘নবাবে’ অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী শুভশ্রী। যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।”

রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি! 