‘অনলাইন নীতিমালা ডিজিটাল বাংলাদেশের পথে বড় অগ্রগতি’
অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে একটি বিরাট অগ্রগতি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি আরো বলেন, ‘তাৎক্ষণিকভাবে খবর সকলের কাছে পৌছুঁতে অনলাইন সংবাদপোর্টালগুলোর ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়।’
গত মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশনের (বিওএনপিএ) নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় তারা মন্ত্রিপরিষদে সদ্য অনুমোদিত অনলাইন গণমাধ্যম নীতিমালা নিয়ে আলোচনা করেন। সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে হাসানুল হক ইনু আলোচনায় উত্থাপিত দাবিগুলো দ্রুত পর্যালোচনার আশ্বাস দেন।
আলোচনাকালে সংগঠনের সভাপতি সুভাষ সাহা ও মহাসচিব এএইচএম তারেক চৌধুরী বিশ্বের প্রথম অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণীত হওয়ায় তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান ও নীতিমালাটি সবার জন্য উন্মুক্ত করতে দ্রুত গেজেট প্রকাশের অনুরোধ করেন।
অনলাইন নিউজপোর্টালগুলোর সাংবাদিকদের জন্য সরকারি পরিচয়পত্র দেয়ার দাবি জানিয়ে এসময় তারা মন্ত্রীকে একটি পত্রও হস্তান্তর করেন।
তথ্যমন্ত্রী এ সময় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণয়ণকালে সক্রিয় ভূমিকা পালনের জন্য ‘বিওএনপিএ’সহ সকলকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশনের সদস্যদের মধ্যে বি এইচ বেলাল, মিজানুর রহমান, নাজমুল হাসান, আ হ ম ফয়সল ও কামরুজ্জামান মতবিনিময়ে অংশ নেন।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 