News Bangla 24 BD | বিয়ে করলেন সেরা কণ্ঠের শারমিন ও শাওন - News Bangla 24 BD
News Head
 সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেসির রেকর্ড ভাঙা হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিয়ে করলেন সেরা কণ্ঠের শারমিন ও শাওন


চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী শারমিন ও রাফাত শাওন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। মঙ্গলবার মাদারীপুরের ভূঁইয়া কমিউনিটি সেন্টারে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিবাহ সম্পন্ন হয়।

জানা যায়, কণ্ঠশিল্পী বাছাইয়ের রিয়েলিটি শো চ্যানেল আই সেরা কণ্ঠের ২০০৮ সালের প্রতিযোগিতায় মাদারীপুরের মেয়ে শারমিন তৃতীয় হন আর খুলনার ছেলে রাফাত শাওন ১২তম হয়ে সেরা দশ অর্জন করতে পারেননি। ওই সময় থেকে তাদের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে ওঠে।

সম্প্রতি খুলনায় একটি অনুষ্ঠানে গান গাইতে গেলে রাফাত শাওন ও তার পরিবারের লোকজন শারমিনকে দেখে পছন্দ করে। শারমিন ও শাওন তাদের সংগীতচর্চা অব্যাহত রেখেছেন। শাওন সংগীতের পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।

শারমিনের চাচা কণ্ঠশিল্পী এ আর সান্টু জানান, উভয়ের পরিবারের আগ্রহেই এই বিয়ের আয়োজন করা হয়েছে। পারিবারিকভাবে কথা-বার্তাসহ সমস্ত বিষয়াদি সম্পন্ন হয়েছে। বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন ছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের লোকজনসহ শুভাকাঙ্ক্ষিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ