News Bangla 24 BD | গাজীপুরে হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

গাজীপুরে অটোরিকশা চালককে হত্যার দায়ে তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এ রায় ঘোষণা করেন।

রায়ে অপর একটি ধারায় আসামিদের ১০ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্তরা হলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার আবদুর রহমানের ছেলে মেহেদী হাসান বাবু (২৩), আমির হামজার ছেলে আলমগীর হোসেন (২৬) ও তার ভাই দেলোয়ার হোসেন (২৮)।
গাজীপুর জজ কোর্টের পিপি হারিছউদ্দিন আহমেদ জানান, লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার গেন্ডুকুড়ি গ্রামের দুলু শেখের ছেলে অটোরিকশা চালক হায়দার আলী (২৮) স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে কালিয়াকৈরের রাখালিয়াচালা গ্রামের বাবুল মিয়ার বাড়িতে বাস করতেন। সে ২০১৩ সালের ২৬ ডিসেম্বর দুপুরে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন ওই এলাকার খারাবাইদের ইদ্রিস আলীর জমির পূর্বকোনে হায়দার আলীর মৃতদেহ পাওয়া যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। এ ঘটনায় নিহতের ছোট ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করে। তদন্তশেষে কালিয়াকৈর থানার এসআই মোহাম্মদ আলী জিন্নাহ দন্ডপ্রাপ্ত তিনজনের বিরুদ্ধে আতালতে অভিযোগ দাখিল করে। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ শুনানি শেষে বিচারক বুধবার এই রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট হারিছউদ্দিন আহমেদ। আসামি পক্ষে ছিলেন এডভোকেট লাবীব উদ্দিন ছিদ্দিক ও ওয়াহিদুজ্জামান আকন।

এ বিভাগের অন্যান্য সংবাদ