একসময় বিয়ে হওয়া নায়িকাদের নিয়ে তেমন আগ্রহ দেখাতেন না দেশিয় চলচ্চিত্রের দর্শকরা। সেই সময়টা এখন আর নেই। চিত্রনায়িকা অপু বিশ্বাসের গোপন বিয়ে ও মা হওয়ার খবর চলচ্চিত্রপ্রেমীদের মাঝে নায়িকাকে নতুন করে আলোচিত করেছে। মাথা গরম করে শাকিব খান যখন বলেছিলেন, তিনি ছেলের দায়িত্ব নেবেন অপুর নয়, তখন পুরো বাংলাদেশ যেন অপুর পাশে দাঁড়ায়। এটা নায়িকাকে মানসিক শক্তি এনে দেয়। এখন অপু নিজের ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবছেন। তিনি মনে করেন না যে, মা হয়েছেন মানেই তার ক্যারিয়ার শেষ। পড়াশোনা ও জানার পরিধি বাড়ার কারণে অপু আগের চেয়ে অনেক সচেতন। শোবিজের অনেক নারীই মা হওয়ার পর নিজের ক্যারিয়ার নিয়ে আত্মবিশ্বাসের অভাবে ভোগেন। এক্ষেত্রে অপু বিশ্বাস অনেকটাই আলাদা। কিন্তু এর কারণ কী? এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, ‘মা হওয়ার পর আমি নিজের জানার পরিধি বাড়িয়েছি। নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আমি দেশের বাইরের বড় বড় মডেল এবং নায়িকাদের লাইফস্টাইল সম্পর্কে জেনেছি। তারা কীভাবে নিজেদের ফিরিয়ে এনেছে, সেই সম্পর্কে পড়েছি। এতে আমি বুঝতে পেরেছি, নিজেকে হারিয়ে ফেলা যাবে না। মেইনটেইন করতে হবে।’ অপু মনে করেন না, মা হওয়া ক্যারিয়ারের জন্য কোনো বাধা। তিনি আরও বলেন, ‘মা হয়েছি মানেই ক্যারিয়ার শেষ, এটা ধারণাকে আমি পাত্তা দেই না। একটা মেয়ের ছোট থেকে বেড়ে ওঠার অন্য সব ধাপের মতই এটাও একটা ন্যাচারাল ধাপ।’ এদিকে এরইমধ্যে ফের মিডিয়া থেকে একটু বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন অপু। পুরোদমে ব্যায়াম এবং হেলদি ডায়েট শুরু করেছেন তিনি। এর বাইরে ত্বক এবং চুলের যত্ন নিতেও ভুল করছেন না জনপ্রিয় এই নায়িকা। মানে আগের চেয়ে আরও গ্ল্যামারাস, ফিট এবং আত্মবিশ্বাসী হয়েই এ মাধ্যমে ফেরার চেষ্টা তার। নিজেকে বদলানোর এই গল্প নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘একজন শিল্পীকে তার অভিনয়, শারীরিক গঠন, মেকআপ, গেটআপ সব মিলিয়ে দর্শক যেভাবে দেখতে চায়, আমার প্রস্তুতিটা সেভাবেই নিচ্ছি। এখন তো খুব ঘন ঘন আমাকে সবাই দেখছেন, কিছুদিন পর আর তা হবে না। মাস দেড়েকের জন্য ডুব দেব। এই সময়টাতে শুধু নিজের মধ্যে থাকব। নিজেকে তৈরি করব নতুন করে। নতুন লুকেই ফেরার আশা করছি।’

কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড 