News Bangla 24 BD | রাখির বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

রাখির বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা


হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয়গ্রন্থ ‘রামায়ণ’র লেখক ঋষি বাল্মিকিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন ভারতের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এতে ভাবাবেগে আঘাতের অভিযোগ করে এ অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে বল্মিকি সম্প্রদায়।

এ মামলায় রাখির জামিন বাতিল করে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। শুক্রবার (৭ জুলাই) লুধিয়ানার একটি আদালত তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।

এর আগে গত বৃহস্পতিবার (৬ জুলাই) মামলার শুনানির একদিন আগে বোরকা পরে আদালতে আত্মসমর্পন করেন রাখি। এরপর তাকে জামিন দেয় আদালত।

কিন্তু তার একদিন পরেই শুক্রবার মামলার নিয়মিত শুনানিতে উপস্থিত না হওয়ায় রাখির জামিন বাতিল করা হয় এবং নতুন করে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়। ৭ আগস্ট রাখিকে আদালত উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে রাখির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং ৭ জুলাই এ অভিনেত্রীকে আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিলেন আদালত।

গত বছর রাখি সাওয়ান্ত এক টিভি অনুষ্ঠানে মানুষের পরিবর্তন বোঝাতে গিয়ে বলেছিলেন, বাল্মিকি খুনি ছিলেন কিন্তু পরবর্তীতে তিনি রামায়ণ লিখেছিলেন। ২০১৪ সালে রাখি সাওয়ান্তকে জোর করে চুমু দিয়েছিলেন গায়ক মিকা সিং। তিনি বাল্মিকির সঙ্গে মিকা সিংয়ের তুলনা করে বলেছিলেন, বল্মিকির মতো মিকা সিংয়েরও পরিবর্তন হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ