News Bangla 24 BD | সাংবাদিক আশিককে মুক্তি না দিলে পল্টন থানা ঘেরাও - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

সাংবাদিক আশিককে মুক্তি না দিলে পল্টন থানা ঘেরাও


ডেইলি অবজারভারের ফটোসাংবাদিক আশিক মোহাম্মদকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে পল্টন থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা।

একইসঙ্গে সাংবাদিক আশিক মোহাম্মদকে মুক্তি না দেওয়া পর্যন্ত পুলিশের কোনো খবর পরিবেশন না করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ এ ঘোষণা দেন। এ ছাড়া আগামীকাল একই সময় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা করা হয়।

বক্তারা অবিলম্বে ৫৭ ধারা বাতিলেরও দাবি জানান।

ইয়াবার মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে ও অবিলম্বে মুক্তির দাবিতে মানববন্ধন করে ফটোসাংবাদিকরা। মানববন্ধন চলাকালীন জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সম্পাদক মুরসালীন নোমানী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক পুলক ঘটক প্রমুখ বক্তব্য রাখেন।

সাংবাদিক নেতা পুলক ঘটক জানান, ঈদের পর দিন রাত ১২টায় রাজধানীর শান্তিনগরে টহল পুলিশের একটি দল আশিককে গাড়িতে তুলে থানায় নেয়। এরপর মারধর করে পুলিশ। এক লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানায়। টাকা দিতে না পারায় ইয়াবার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আশিককে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ