News Bangla 24 BD | আরএফএলের বিজ্ঞাপনে নিপুণ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

দেশের শীর্ষ বিপণন প্রতিষ্ঠান আরএফএলের বিজ্ঞাপনে কাজ করলেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ। জানা যায়, আরএফএল প্রোডাক্টের আরএফএল অর্গানাইজার নামক বিজ্ঞাপনে তিনি কাজ করেছেন।

গত ৯ জুলাই বিজ্ঞাপনের শুটিং শুরু হয় রাজধানীর কোক স্টুডিওতে। বিজ্ঞাপনটির নির্মাতা মাকমুদ সোহেল।

এ বিজ্ঞাপনের কাজ করা প্রসঙ্গে নিপুণ বলেন, ‘আমি বরাবরই বেছে বেছে কিছু বিজ্ঞাপন করি। এটিও তার ব্যতিক্রম নয়। যে কাজই করি না কেন যথেষ্ট আন্তরিকতা নিয়েই তা করি। আমি মনে প্রাণে একজন শিল্পী। বিজ্ঞাপন ভাবনা আমার পছন্দ হয়েছে।’

এর আগে পাঁচ বছর আগে চিত্রনায়িকা নিপুণ আরএফএল এর আরেকটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এটি এই প্রতিষ্ঠানের সাথে তার দ্বিতীয় কাজ। নিপুণ বর্তমানে ‘ধূসর কুয়াশা’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করছেন। ছবিটি নির্মাণ করছেন উত্তম আকাশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ