News Bangla 24 BD | অভিনয়টাই আমার জীবন নয়: শুভশ্রী - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

২০০৭ সালে ওড়িয়া ভাষার ‘মাতে তা লাভ হেলারে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। একই বছর ‘পিতৃভূমি’ সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক ঘটে তার।

টলিউডের প্রথম সারির প্রায় সব নায়কদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শুভশ্রী। উপহার দিয়েছেন অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্র।

গত ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পেয়েছে ‘নবাব’ সিনেমাটি। যৌথ প্রযোজনার এ সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন শুভশ্রী।

কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে যাদের সহযোগিতা পেয়েছিলেন তাদেরকে কি তিনি ভুলে গেছেন? সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমন প্রশ্নের মুখোমুখি হন তিনি।

এমন প্রশ্নের জবাবে শুভশ্রী বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরুর দিকটা অবশ্যই মনে পড়ে। কেন মনে পড়বে না! আমি আমার শিকড় ভুলতে চাই না। অভিনয় জগৎটা আমার জীবনের অংশ কিন্তু অভিনয়টাই আমার জীবন নয়।’

তিনি আরো বলেন, ‘শুরুর দিকে আমি অনেক মানুষের সহযোগিতা পেয়েছি। এজন্য যে কোনো একজনের নাম বলা ঠিক হবে না। ইন্ডাস্ট্রিতে আমি সবারই অনেক ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।’

এ বিভাগের অন্যান্য সংবাদ