News Bangla 24 BD | পরীমনির গোপনীয়তা! - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

পরিচালক অপূর্ব রানার কাছ থেকে একরাতেরজন্যছবির গল্প শুনেই নাকি মন ভরে গিয়েছিল পরীমনির। তাই পরিচালকের এক কথায় ছবিতে অভিনয়ের জন্য রাজি হয়ে যান তিনি। তাঁর কথা, ছবির নামটার মধ্যেই কেমন একটা ব্যাপার আছে। কয়েক দিন আগে ফেসবুকে এক স্ট্যাটাসেও এ নিয়ে লিখেছিলেন পরী। সে সময় নায়কের সঙ্গে একটি হাতের ছবি দিয়ে গোপন রেখেছিলেন সহশিল্পীর নাম। সবশেষ খবর হলো, পরীর নায়কের নাম জানার জন্য আরও মাসখানেক অপেক্ষা করতে হবে তাঁর ভক্তদের।

পরীমনি বলেন, ‘ছবির নায়ককে নিয়ে চমক থাকছে। এবারই তাঁর সঙ্গে আমার প্রথম কাজ হবে। তাই তাঁর নামটা খুব আয়োজন করে জানাতে চাই।’ ছবির পরিচালক অপূর্ব রানা জানান, আগামী মাসে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে একরাতেরজন্য ছবির নায়কের নাম ঘোষণা করা হবে।

ছবির গল্পের ব্যাপারে জানতে চাইলে পরী বলেন, ‘গল্প নিয়ে এখনই সব বলতে চাই না। তবে ছবিটি পুরোপুরি বাণিজ্যিক ঘরানার নয়। রানা ভাই আগে এ ধরনের ছবি নির্মাণ করেননি। আমিও এমন গল্পের ছবিতে অভিনয় করিনি। একরাতেরজন্য ছবিটি পুরোটাই ফ্ল্যাশব্যাকে হবে।’

পরীমনি এখন বাহাদুরীনামের একটি ছবিতে কাজ করছেন। এর শুটিং শেষ হলেই একরাতেরজন্যছবির কাজ শুরু করবেন তিনি। পরীমনি বলেন, ‘আশা করছি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে কাজ শুরু করতে পারব।

এ বিভাগের অন্যান্য সংবাদ