News Bangla 24 BD | মামলা হামলা ঝামেলায় শাকিব-মিষ্টি - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান নানা রকম ঝামেলার মধ্য দিয়ে সময় পার করছেন। তিনি এবার ‘মামলা হামলা ঝামেলা’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। তার বাস্তব জীবনের ঘটনার সঙ্গে কিছুটা মিলে যাওয়া গল্প নিয়ে গড়ে উঠেছে এই চলচ্চিত্রের কাহিনি। উত্তম আকাশ পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।

শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার কিছুদিন আগে শাকিব-মিষ্টি ‘আমি নেতা হব’ নামের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। একই প্রযোজনা প্রতিষ্ঠানের এ সিনেমাটি পরিচালনা করছেন উত্তম আকাশ। শাকিব মিষ্টি ছাড়া এ সিনেমা দুটিতে আরো অভিনয় করবেন কাজী হায়াৎ, শিবা শানুসহ অনেকে।

সিনেমা প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, ‘রোমান্টিক ও দেশপ্রেমের কাহিনি নিয়ে এ সিনেমার গল্প গড়ে উঠেছে। এই সিনেমার মাধ্যমে শাকিব ভাইয়ের সঙ্গে প্রথবার কাজ করছি। আশা করছি, কাজটি ভালো হবে।’

এর আগে বাপ্পি, সোহম, সাইমন, হিরনসহ দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়কদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মিষ্টি।

মিষ্টি জান্নাতের হাতে এখন ‘আমার প্রেম তুমি’, ‘রংবাজ খিলাড়ি’ (ভোজপুরি সিনেমা), ‘মিষ্টি জান্নাত’সহ বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। এছাড়া ‘তুই আমার রানী’ সিনেমার শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ