News Bangla 24 BD | ফের রেডিও জকির চরিত্রে বিদ্যা - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

২০০৬ সালে ‘লাগে রাহো মুন্না ভাই’ ছবিতে রেডিও জকি হিসেবে অভিনয় করেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। তার অভিনীত নানা চরিত্রের মধ্যে এ চরিত্রটি এখনও সমান জনপ্রিয়।

সম্প্রতি ‘বেগমজান’ ছবির পর তিনি শেষ করেছেন নতুন ছবি ‘তুমহারি সুলু’র কাজ। এ ছবিতেও রেডিও জকির চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এ অভিনেত্রীকে। ‘বেগমজান’-এ গুরুগম্ভীর অভিনয়ের পর এ ছবিতে বিদ্যা হাজির হচ্ছেন প্রাণোচ্ছ্বল এক জকির চরিত্রে।

এর জন্য কণ্ঠের বিভিন্ন কাজ নিয়ে কিছু কর্মশালায়ও যোগ দিয়েছেন তিনি। এরই মধ্যে কয়েকটি রেডিও স্টেশন থেকে কিছু অনুষ্ঠানে হোস্ট হিসেবে কাজ করার প্রস্তাবও পেয়েছেন বিদ্যা। সম্প্রতি নতুন ছবির দৃশ্যধারণ শেষে কয়েকটি রেডিওতে অনুষ্ঠান হোস্ট করার ব্যাপারে কর্তৃপক্ষকে নিশ্চিত করছেন বিদ্যা।

এ অনুষ্ঠানগুলো ছবির প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ভাবছেন তিনি। বিদ্যা বলেন, আরজে হওয়ার বিষয়টি খুব মজার। কারণ প্রথমত আমি কথা বলতে ভালোবাসি, দ্বিতীয়ত এ জায়গাটা আমার সম্পূর্ণ পরিচিত।

এ বিভাগের অন্যান্য সংবাদ