News Bangla 24 BD | হলিউডে হচ্ছে ‘কাবিল’র রিমেক - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

চলতি বছর জানুয়ারিতে মুক্তি পায় হৃতিক রোশান অভিনীতকাবিল। সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় গুপ্তা। হলিউড ও কোরিয়ান ইন্ডাস্ট্রি অনুকরণ করে সিনেমা নির্মাণে তার পরিচিত রয়েছে। এছাড়া এর আগে হলিউডের ডে অ্যান্ড নাইট সিনেমার অনুকরণে ব্যাং ব্যাং সিনেমায় অভিনয় করেছিলেন হৃতিক।

তবে মজার ব্যাপার হলো, এবার তাদের সিনেমা রিমেক করতে চাচ্ছে হলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্স স্টুডিও। থ্রিলার ঘরানার ‘কাবিল’র স্বত্ত্ব নিতে অভিনেতা হৃতিক রোশানের সঙ্গে যোগাযোগ করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে সঞ্জয় গুপ্তা সংবাদমাধ্যমে বলেন, ‘এটা সত্য যে, টমাস জেগেয়াসের (ফক্স ইন্টারন্যাশনাল প্রোডাকশনের প্রেসিডেন্ট) মাধ্যমে হৃতিকের সঙ্গে যোগাযোগ করেছে ফক্স স্টুডিও। যদিও বিষয়টি যে পর্যায়ে রয়েছে তা নিয়ে এখনো কথা বলার সময় হয়নি। এটা আমাদের দলের জন্য খুবই সম্মানজনক। এছাড়া আনন্দের বিষয় হলো, একটি অনলাইন জরিপে কাবিল ২০১৭ সালের (প্রথম অংশের) সেরা সিনেমা নির্বাচিত হয়েছে। সুতরাং এটা আমাদের জন্য দ্বিগুণ আনন্দের।’

গত সপ্তাহে এ বিষয়ে ফক্স স্টুডিওর সঙ্গে আলোচনায় বসেছিলেন হৃতিক। এ প্রসঙ্গে একটি সূত্র থেকে জানা যায়, নিউ ইয়র্কে যাবার আগে টমাসের ফোন পেয়ে হৃতিক অবাক হয়েছিলেন। তিনি কাবিল সিনেমার স্বত্ব কিনতে চান। তারা মনে করছেন, হলিউড সিনেমার সব বৈশিষ্ট্য এতে রয়েছে। ভারতে ফিরে এ বিষয়ে বাবার সঙ্গে কথা বলবেন হৃতিক।

কাবিল প্রযোজনা করেছেন হৃতিকের বাবা রাকেশ রোশান। বিষয়টিতে ভীষণ উচ্ছ্বিসিত তিনি। এ বিষয়ে রাকেশ বলেন, ‘সিনেমাটির চিত্রনাট্যে অ্যাকশন, ড্রামা সবকিছু ছিল। এটি একটি সুন্দর হলিউড সিনেমা হতে পারে। একজন অন্ধ ব্যক্তির প্রতিশোধের গল্প হওয়ায় এটি বক্স অফিসেও ভালো ব্যবসা করেছে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ