News Bangla 24 BD | চলেই গেলেন অভিনেতা রাতিন - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের গুণী অভিনেতা আবদুর রাতিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে লিভার ও কিডনিজনিত রোগে ভোগেন। অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় না ফেরার দেশে চলে যান তিনি। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

বুধবার বাদ জোহর নারিন্দার বিনোদ বিবি মসজিদে নামাজে জানাজা শেষে স্বামীবাগে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তার ভাই অঞ্জন রহমান জানিয়েছেন।

রাতিন কিছু দিন পুরান ঢাকায় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কেবিন ব্লকে ২১৬ নম্বর কেবিনে কিছু দিন প্রায় অচেতন অবস্থায় ছিলেন বলে জানান অঞ্জন রহমান।

অঞ্জন রহমান আরো জানান, তার ভাই প্রথমে চিকুনগুনিয়ায় আক্রান্ত হন। পরে লিভার ও কিডনিজনিত সমস্যা প্রকট হয়ে দেখা দেয়। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শতাধিক মঞ্চ নাটকে অভিনয় করেছেন রাতিন। ১৯৭২ সালে টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন। দুই শতাধিক টেলিভিশন নাটকে তাকে দেখা গেছে। রাতিন অভিনীত উল্লেখযোগ্য টেলিভিশন নাটক হলো রত্মদ্বীপ, মহুয়ার মন, অভিনেতা, বোবাকাহিনি, গৃহবাসী প্রভৃতি। ১৯৭০ সালে ‘নতুন প্রভাত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। নতুন প্রভাত সিনেমা পরিচালনা করেন মোস্তফা মেহমুদ। রাতিন অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো হারানো সুর, দেবদাস, শুকতারা, জবাব চাই, স্নেহের প্রতিদান, লালু সর্দার প্রভৃতি।

এ বিভাগের অন্যান্য সংবাদ