News Bangla 24 BD | পার্টি পছন্দ নয় আনুশকার - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

বলিউড তারকাদের বর্ণিল জীবন সম্পর্কে সবারই জানা। তারকাদের জীবন মানেই বন্ধু, আড্ডা, পার্টি, নাচ, গান আর হইচই। অন্তত এমনটাই মনে করেন সাধারণ দর্শক। বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রীদের একজন আনুশকা শর্মা। কিন্তু পার্টিতে যাওয়ার চেয়ে বাড়িতে থাকতেই বেশি পছন্দ করেন এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে আনুশকা শর্মা বলেন, ‘বাড়িতে কয়েকজন বন্ধু নিয়ে আড্ডা দিতেই আমি বেশি পছন্দ করি। প্রচুর গল্প সঙ্গে মজার মজার খাবার খেতেই ভালো লাগে। কিশোর বয়সে পার্টিতে যেতাম কিন্তু এখন পার্টির উচ্চ আওয়াজে গানের চেয়ে নির্জনে বসে আনন্দ করতেই পছন্দ করি।’

তিনি আরো বলেন, ‘কিশোর বয়সে আমি উচ্চ আওয়াজে গান ও পার্টিতে যেতে পছন্দ করতাম। কিন্তু আমার মনে হয়, বাবা-মা পার্টিতে যেতে দিতে চাইতেন না এ কারণেই আমি পার্টিতে যেতে চাইতাম।’

উচ্চ শব্দে গান আর পছন্দ করেন না জানিয়ে তিনি বলেন, ‘আমি যখন মা-বাবার অনুমতি নিয়ে পার্টিতে যেতাম তখন খুবই ভালো লাগত। এখন আমার পার্টিতে যাওয়ার পুরো স্বাধীনতা রয়েছে কিন্তু এতে কোনো আগ্রহ পাই না।’

আনুশকার পরবর্তী সিনেমা জব হ্যারি মেট সেজাল। এতে তাকে সেজাল জাভেরি নামের এক গুজরাটি মেয়ের ভূমিকায় দেখা যাবে। সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন শাহরুখ। হরিন্দর সিং নেহরা নামের এক যুবকের চরিত্রে দেখা যাবে এ অভিনেতাকে। সিনেমাটি প্রযোজনা করেছেন রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং পরিচালনা করছেন ইমতিয়াজ আলী। আগামী ৪ আগস্ট মুক্তি পাবে জব হ্যারি মেট সেজাল।

এ বিভাগের অন্যান্য সংবাদ