News Bangla 24 BD | সানি-হাশমির রসায়ন (ভিডিও) - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

প্রকাশিত হলো বাদশাহো সিনেমার বহুল প্রতীক্ষিত গান ‘পিয়া মোরে’। সিরিয়াল কিসার ইমরান হাশমি ও বলিউড সেনসেশন সানি লিওনের রসায়ন দেখতে অধির আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শক। অপেক্ষার পালা শেষ করে আজ (২৫ জুলাই) গানটি ইউটিউবে প্রকাশ করা হয়।

‘পিয়া মোরে’ গানটি গেয়েছেন মিকা সিং ও নীতি মোহন। মনোজ মুন্তাসিরের কথায় গানটি সুর করেছেন অঙ্কিত তিওয়ারি। ২ মিনিট ১৯ সেকেন্ড দৈর্ঘ্যের গানটিতে সানি লিওন ও ইমরান হাশমির রসায়ন দেখা গেছে। এছাড়া অন্তরঙ্গ দৃশ্যেও দেখা গেছে তাদের। এবারই প্রথম পর্দায় একসঙ্গে হাজির হলেন তারা।

১৯৭৫ সালে ভারতে জরুরি অবস্থা জারি হয়েছিল। এ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে বাদশাহো। এক শহর থেকে অন্য শহরে ভারতের সংরক্ষিত স্বর্ণ নিয়ে যাওয়ার সময় তা চুরির চেষ্টা করে একটি দল। এ জন্য তারা পায় ৯৬ ঘণ্টা সময়। তাদের বাধা দেওয়ার জন্য থাকেন এলিট সেনা সদস্য। শেষ পর্যন্ত তারা স্বর্ণ চুরি করতে পারবেন কিনা তা নিয়ে সিনেমার গল্প।

টি-সিরিজের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন গুলশান কুমার, ভূষণ কুমার, কৃষাণ কুমার। ইমরান হাশমি ছাড়াও বাদশাহো সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- অজয় দেবগন, ইলিয়েনা ডিক্রুজ, এশা গুপ্তা, বিদ্যুৎ জামাল, সঞ্জয় মিশ্রা প্রমুখ। আগামী ১ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ