‘ভাইজান’ ছবিতে চুক্তিবদ্ধ হলেন তিশা
বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। টিভি নাটকের মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যে তিনি সকল শ্রেণির দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকের পাশাপাশি কিছু চলচ্চিত্রেও কাজ করছেন।
সম্প্রতি, ‘ভাইজান’ শিরোনামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত ইমরোজ তিশা। ছবিটিতে আরো নায়িকা থাকলেও তিশাই মূল নায়িকা হিসেবে কাজ করবেন। ছবিতে নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ।
জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘ভাইজান’ ছবিটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক রাজা চন্দ। আগামী মাস থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাদেক বাচ্চু, নানা শাহ, শিবাসানুসহ অনেকে।
গত বছরের মাঝামাঝি সময়ে ‘অস্তিস্ত’ ছবির মাধ্যমে বড় পর্দায় প্রথমবারের মতো জুটি হয়ে আসেন তিশা-শুভ।

কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড 