News Bangla 24 BD | ঝিনাইদহে কনের বাবা ও বরকে ৭ দিনের জেল - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

প্রতিনিধি ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ব্রক্ষপুর গ্রামে নবম শ্রেণির এক ছাত্রীকে বাল্য বিবাহ দেবার অপরাধে মেয়ের বাবা ইমদাদুল ও বর সাগর আলীকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

আদালতের উপস্থিতি টের পেয়ে কাজী পালিয়ে যায়। মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী তানজিরা খাতুনের বাল্য বিবাহও বন্ধ করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ব্রক্ষপুর গ্রামে ইমদাদুল হকের মেয়ে নবম শ্রেণির ছাত্রী তানজিরা খাতুনকে নওগাঁ জেলার কানুইল গ্রামের সাগর আলীর সাথে বাল্য বিবাহের আয়োজন করে। এ খবর পেয়ে সেখানে সহকারী কমিশনার (ভূমি) এস এম মুনিম আহমেদ লিংকন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়ের বাবা ও বরকে ৭ দিন করে কারান্ড প্রদান করেন এবং বাল্য বিবাহটি বন্ধ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ