‘আমি এখন থেকে নিয়মিত কাজ করতে চাই’
ঢালি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। লম্বা আড়াল পেরিয়ে গেল বছর আলোচনায় আসেন বিচ্ছেদের খবরে। একই সঙ্গে সবার মুখে হাসি ফোটান ‘একই বৃন্তে’ এবং ‘চেক পোস্ট’ নামের দুটি নাটকে কাজ করে।
তার ফিরে আসাতে অনেকেই ধারণা করছিলেন, হারিয়ে যাওয়া তিন্নি আবারো অভিনয়ে নিয়মিত হবেন। না, তা আর হলেন না। গেল প্রায় দেড় বছর ফের তিনি ডুব দিলেন আপন ভুবনে। তাকে পাওয়া যাচ্ছিল না কোনো মাধ্যমেই। তবে নতুন খবর হলো ফের শুটিংয়ে ফেরে এসেছেন এক সময় মিডিয়া ও টিভি পর্দা মাতানো এই মডেল-অভিনেত্রী।
তিনি ২৪ জুলাই থেকে অবস্থান করছেন সিলেটে। তার সঙ্গে আছেন অভিনেতা সজল এবং নির্মাতা পারভেজ আমিনের শুটিং উইনিট। তিনি বলেন, ‘এটি একটি বিশেষ নাটক। নাম ও গল্প এখনই ডিসক্লোজ করতে চাই না। গল্পটা ভালো। সিলেটের বিভিন্ন লোকেশনে কাজ করছি। তবে আমার অভিনয়ে ফেরার পুরো কৃতিত্ব নির্মাতা পারভেজ আমিনের। তিনি কয়েক দিন আগে আমাকে নিজ দায়িত্বে খুঁজে বের করে শুটিং করাতে রাজি করিয়েছেন। আমি কৃতজ্ঞ তার কাছে।’
কথা প্রসঙ্গে তিন্নি আরো বলেন, ‘আমি এখন থেকে নিয়মিত কাজ করতে চাই। সত্যি সত্যি চাই। এর জন্য মিডিয়ার সাপোর্ট খুব জরুরি।’
উল্লেখ্য, ২০০৬ সালের ২৮ ডিসেম্বর অভিনেতা হিল্লোলকে প্রথম বিয়ে করেন তিন্নি। সেই ঘরে জন্ম নেয় কন্যা ওয়ারিশা। ২০১২ সালের শুরুর দিকে বিচ্ছেদ হয় তাদের। এরপর ২০১৪ সালে আদনান হুদা সাদ নামের এক ব্যবসায়ীকে বিয়ে করেন তিন্নি। সে সংসারে আরিশা নামের একটি কন্যা সন্তান হয়। এই সংসারের বিচ্ছেদ হয় গেল বছর (২০১৬)।
২০০৪ সালে তিনি মিস বাংলাদেশ নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি অসংখ্যা জনপ্রিয় টিভি নাটকে অভিনয় করেছেন। জনপ্রিয়তা পান বিজ্ঞাপনের মডেল হিসেবেও। এছাড়া নূরুল আলম আতিকের ‘ডুবসাঁতার’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ ও সোহানুর রহমান সোহানের ‘সে আমার মন কেড়েছে’ চলচ্চিত্রগুলোতে অভিনয় করেও প্রশংসা কুড়ান তিনি।

কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
বেনজীর গ্রেফতার হওয়ায় ‘মজা’ পেলেন পরীমনি!
৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড 