News Bangla 24 BD | ধর্মান্তরিত হয়েছেন কমলকন্যা অক্ষরা - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ধর্মান্তরিত হয়েছেন কমলকন্যা অক্ষরা


বলিউডে ‘শামিতাভ’ দিয়ে হাতেখড়ি হলেও সম্প্রতি তামিল ছবিতে অভিনয় শুরু করেছেন বলিউড পরিচালক ও অভিনেতা কমল হাসানের মেয়ে অক্ষরা হাসান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষরা জানিয়েছিলেন, তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন। যদিও একটা সময় নিজেকে নাস্তিক বলতেই পছন্দ করতেন তিনি।

অক্ষরার এই ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়েছিল জোর আলোচনা। কিন্তু দিন কয়েক যেতে না যেতেই সেই মন্তব্য থেকেই সরে এলেন কমলকন্যা।

গতকাল শুক্রবার মেয়েকে উদ্দেশ্য করে একটি টুইট করেছেন তামিল ‘বিগ বস’ এর সঞ্চালক কমল। টুইটে তিনি লেখেন, ‘তুমি কি তোমার ধর্ম পরিবর্তন করেছ? যদি তা করেও থাক, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার মতো ধর্মকেও কোনও শর্তে বেঁধে রাখা যায় না। জীবনকে উপভোগ করো। ভালবাসা নিও– তোমার বাপু।।

এর জবাবে অক্ষরা হাসান লেখেন, ‘বাবা আমি ধর্ম পরিবর্তন করিনি। আমি এখনো নাস্তিক। তবে জীবনের একটি ধারা হিসাবে বৌদ্ধ ধর্মকে ভাল লাগে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ